editor
প্রকাশিত: 11:48 AM, December 26, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: আসামরাজ্যের হাইলাকান্দি জেলার কাটলিছড়া পৌষ মেলার শেষদিন রবিবার (২৪ ডিসেম্বর) মঞ্চে দর্শকদের সাড়া জাগালেন জি- বাংলা সারেগামাপা খ্যাত লোকসঙ্গীত শিল্পী দীপ চ্যাটার্জি। চার্লমার্স স্মৃতি উচ্চতর বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত পৌষ মেলার মঞ্চে উঠার আগেই পুরো মাঠ লোকে লোকারণ্য হয়ে যায়। তিল ধারনের জায়গা ছিল না। সূচি অনুযায়ী দীপ এর অনুষ্ঠান ছিলো রাত ৮ টায়। কিন্তু সন্ধ্যা নামতেই মাঠে দশর্ক প্রবেশ আরম্ভ হয়। সন্ধ্যা ৭টায় মাঠ প্রায় ভর্তি হয়ে উঠে। ক্রমে বাড়তে শুরু হয় আগমন।
অন্যান্য অনুষ্ঠান থাকায় কিছুটা পিছিয়ে নেওয়া হয় দীপের অনুষ্ঠান। কিন্তু ৮ টায় দশর্ক জায়গা দিতে অক্ষম হয়ে উঠে পৌষ মেলার মাঠ। দীপ চ্যাটার্জি প্রাণ কাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেন। এর আগে করিমগঞ্জ থেকে আগত বরাক উপত্যকার প্রথম মহিলা গানের দল ” ভারতী গ্রুফ” তাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে মঞ্চ মাতিয়ে দেন। ক্যাম্প ফায়ারের মধ্য দিয়ে ৩ দিবসীয় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এস এ
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন