editor

প্রকাশিত: 11:28 AM, December 27, 2023

সিলেট-৪ আসনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে মাঠে জৈন্তাপুর আ. লীগ

সিলেট-৪ আসনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে মাঠে জৈন্তাপুর আ. লীগ

জৈন্তাপুর প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, দেশের ৪ বারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সাফল্য প্রচার এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সিলেট-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার এমপি পদপ্রার্থী ইমরান আহমেদ এর বিজয় নিশ্চিত করতে জৈন্তাপুর উপজেলায় ব্যাপকভাবে সভাসমাবেশ গণসংযোগ করে যাচ্ছে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ।

প্রতীক বরাদ্দের পর থেকেই উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী শিডিউল অনুযায়ী উপজেলার ৬টি ইউনিয়নে বিভিন্ন এলাকায় সভাসমাবেশ গণসংযোগ চালিয়ে ভোটারদের উৎসাহিত করে আগামী ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আহবান জানানো হচ্ছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) উপজেলার চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী সভায় বক্তব্যে বক্তারা বলেন শেখ হাসিনার হাত ধরে সমুদ্র বিজয়, পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলি টানেল, সারাদেশে মডেল মসজিদ, মুজিববর্ষে ঘর নির্মাণ,বিভিন্ন ভাতা সহ সরকারের অভাবনীয় উন্নয়ন কার্মকান্ড তোলে ধরেন নেতৃবৃন্দ। সেই সাথে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ভোটকেন্দ্র গিয়ে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. আবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জালাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চিকনাগুল ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, বন ও পরিবেশ সম্পাদক সম্পাদক মকবুল আলী মঙ্গল,সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, নিপেন্দ্র কুমার,সদস্য আলী আহমেদ, বাদশাহ মিয়া, সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, কৃষক লীগের যুগ্ম আহবায়ক কয়ছর আহমেদ, শরিফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত আলী, সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সোনারা বেগম, আওয়ামী লীগ নেতা, আব্দুল ওয়াহিদ চৌধুরী, ইব্রাহিম আলী, আব্দুল মোমেন, সেলাল আহমেদ, অহিদুর রহমান মেম্বার, ইউসুফ আহমেদ সুজন, নুরুল ইসলাম মঞ্জুর, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন ফেরদৌস, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ কামাল আহমদ প্রমূখ।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন