editor
প্রকাশিত: 5:18 PM, December 27, 2023
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামী ৭ জানুয়ারী স্বৈরাচারী সরকার গণতন্ত্রকে কবর দেয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, ফ্যাসিস্ট সরকার কোন দিনও মানুষের ভোটের অধিকার দেবে না। এখন দেশের নির্যাতিত মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আর পিছনে ফিরে তাকানোর কোন সুযোগ নেই। তাই বিএনপির নেতৃত্বে চলমান গণতান্ত্রিক কর্মসূচির অসহযোগ আন্দোলনে যার যার অবস্থান থেকে অংশ নিতে হবে। ইনশাআল্লাহ রাজপথেই ফ্যাসিবাদের পতন হবে।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর পক্ষ থেকে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সহ সাধারণ সম্পাদক জাহেদ আহমেদ তালুকদারের সার্বিক সহযোগিতায় নির্যাতিত সিলেট মহানগর শাখার ১৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাসেল আহমদের পরিবার ও সদ্য ভূমিষ্ট নবজাতক শিশুকে নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, সিলেট মহানগর শাখার ১৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক এম. এ হাসান সাগর, ১৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সাদেম আলী।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন