editor
প্রকাশিত: 5:47 PM, December 27, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: আসামে ফের ডাইনি সন্দেহে ১ মহিলাকে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। মহিলাকে মারধরের পর পুড়িয়ে মারার অভিযোগ উঠল। রাজ্যের শোণিতপুর জেলায় ঘটেছে মর্মান্তিক ওই ঘটনা। এখন পর্যন্ত তান্ত্রিকসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২ অভিযুক্ত পলাতক। তাদের খোঁজে তদন্তকারী। মৃত মহিলার নাম সঙ্গীতা কাটি (৩০)। শোণিতপুরের নিজ বাহবারি গ্রামের বাসিন্দা তিনি। সঙ্গীতাকে হত্যার অন্যতম অভিযুক্ত প্রতিবেশী তান্ত্রিক সুরজ ভাগুয়ার।
প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানান, সঙ্গীতাকে বাড়ি থেকে টেনে বের করে বেধড়ক মারধর করা হয়। তাঁর স্বামী রাম কাটিকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। আগেই ডাইনি অপবাদে লোক যোগাড় করেছিল অভিযুক্ত সুরজ। তিনি সঙ্গীতার গায়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অর্ধদগ্ধ মহিলাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় মহিলার প্রতিবেশীসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২ অভিযুক্ত পলাতক। তাদের খোঁজ করছেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে জানা যায়, প্রতিবেশী সুরজের সঙ্গে একাধিক বিষয়ে বিবাদ ছিল সঙ্গীতার পরিবারের। সুরজ তন্তমন্ত্র চর্চা করত বলেও জানা গেছে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন