editor
প্রকাশিত: 11:08 AM, December 28, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভয়াবহ পথ দুর্ঘটনা ভারতের মধ্যপ্রদেশে। ডাম্পারে ধাক্কা দেওয়ার পরেই যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। বাসের মধ্যে আটকে, সেই আগুনে ঝলসে প্রাণ হারিয়েছেন ১৩ জন। আহত হয়েছেন ১৭ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে প্রকাশ, বুধবার ( ২৭ ডিসেম্বর ) রাতে দুর্ঘটনাটি ঘটেছে গুণা- হারুন সড়কে। যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পারে সজোরে ধাক্কা মারে। বাসটিতে ৩০ জনের বেশি যাত্রী ছিলেন। আগুন লাগার পর ৪জন যাত্রী দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ায় প্রাণে বেঁচে যান। তাঁরা বাড়িতে ছুটে পালান। বাকিরা বাসের মধ্যে আটকে পড়েন। ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। আহতদের মধ্যে কেউই বর্তমানে সংকটজনক নেই।
অন্যদিকে মৃতদের অগ্নিদগ্ধ দেহ শনাক্তকরণ করা যায়নি। তাঁদের ডিএনএ পরীক্ষা করা হবে। দুর্ঘটনা ঘিরে তদন্ত জারি রয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ঘটনার তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি মৃতদের পরিবারের জন্য ৪ লক্ষ এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর ) সকালেই মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করার জন্য গুণার উদ্দেশে রওনা দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন