editor
প্রকাশিত: 2:21 PM, December 28, 2023
সিলেট মহানগরের ৭নং ওয়ার্ডে নিশিরাতের সরকার কর্তৃক আগামী ৭ জানুয়ারী ভাগাভাগির ডামি নির্বাচনকে বর্জন করতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণে মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী বলেন, বিগত ১৫বৎসরে এই সরকার লোটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়ে আমাদের ঋণগ্রস্থ জাতিতে পরিণত করেছে। ২০০৮সালে আধিপত্যবাদী শক্তি দ্বারা গঠিত পাপেট সরকার ২০১৪তে বিনা ভোটের সরকার হিসেবে ২০১৮ তে পরের দিনের ভোট আগের রাতে করে নিশিরাতের সরকার হিসেবে সারা বিশ্বে লজ্জাজনক পরিচয় পায়। শুধু লুটপাট আর আধিপত্যবাদী শক্তির তাবেদারি টিকিয়ে রাখতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে রাষ্ট্রীয় সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে নিজ দল ও নিজ জোটের মধ্যে ভাগাভাগির ডামি নির্বাচন অনুষ্ঠিত করতে চাচ্ছে। জনগণ ইতিমধ্যে তাদের এই পাতানো সাজানো নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক মানিক মিয়া, মহানগর বিএনপি নেতা শফিকুর রহমান টুটুল, ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু মিয়া, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এস এম সায়েম, ২৬নংওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সুমন, ওয়ার্ড তাঁতী দলের আহ্বায়ক জালাল আহমদ, সিনিয়র যুগ্ম-আহবায়ক আলম খান মুক্তা, এমদাদুল ইসলাম মিজান, স্বেচ্ছাসেবক দল মহানগর আহ্বায়ক কমিটির নেতা সেলিম মিয়া, কাওসার হোসেন রকি, সোহেল আহমদ, মিজানুর রহমান প্রমুখ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়