editor
প্রকাশিত: 3:27 PM, December 28, 2023
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত ও ৩ জন আহত হয়েছেন।
বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৭ টার দিকে কুলাউড়া-রবিরবাজার সড়কের আমতলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
দুর্ঘটনায় নিহত হন উপজেলার কর্মধা ইউনিয়নের বুধপাশা গ্রামের হারিছ মিয়ার ছেলে লংলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রেদোয়ানুল ইসলাম রাফি।
আহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশার চালক রাজনগর গ্রামের কয়নাল মিয়া (৪০), অটোরিকশার যাত্রী পৃথীমপাশা ইউনিয়নের হোসেন আলীর ছেলে সালাউদ্দিন (৩০), টিলাগাঁও ইউনিয়নের সালন গ্রামের ভুপিকাদের ছেলে ননিদে (৫০)।
কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ময়নুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই রাফির মৃত্যু হয় এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করি।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ জানান, সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যুর খবর পেয়েছি পুলিশ ঘটনাস্থলে আছে দূর্ঘটনার পর থেকে ঘাতক চালক পলাতক রয়েছে।
এস এ
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে