editor

প্রকাশিত: 10:37 AM, December 31, 2023

টেকসই উন্নয়ন যাত্রায় প্রবাসী কর্মীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

টেকসই উন্নয়ন যাত্রায় প্রবাসী কর্মীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, উন্নত দেশে বসবাসকারী শিক্ষিত লোকের তুলনায় গরিব মানুষই দেশে বেশি টাকা পাঠান। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৩’ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মোমেন বলেন, স্বাধীন এবং আত্মপ্রত্যয়ী জাতির মর্যাদা নিয়ে আমরা পৃথিবীর সর্বত্র বিচরণ এবং বসবাস করছি। ১৭০টি দেশে বিপুলসংখ্যক বাঙালি বসবাস করছেন। বাংলাদেশের টেকসই উন্নয়ন যাত্রায় প্রবাসী বাংলাদেশি এবং অভিবাসী কর্মীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বাংলাদেশের সূচনালগ্ন থেকেই তারা আমাদের উন্নয়নের অবিচ্ছেদ্য অংশীদার। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রবাসী বাংলাদেশিরা অনন্য ভূমিকা পালন করেন।

মুক্তিযুদ্ধকালে তহবিল সংগ্রহ এবং স্বাধীনতার পরবর্তীকালে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে প্রবাসীদের সহযোগিতা এবং অবদান অনস্বীকার্য।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার মাধ্যমে দেশের অর্থনীতিকে একটি মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়েছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। তারা তাদের পরিবারকে টাকা পাঠান আর সেই সুযোগে বাংলাদেশ সরকার তাদের রিজার্ভের একটা বড় অংশ পায় প্রবাসীদের পাঠানো অর্থ থেকে। তিনি জানান, ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রবাসীরা গড়ে প্রতিবছর সাড়ে ১৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। ২০২২-২৩ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২১.৬ বিলিয়ন মার্কিন ডলার।

মধ্যপ্রাচ্যের প্রবাসীদের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে আমাদের মাত্র দেড় পার্সেন্ট প্রবাসী রয়েছেন যারা প্রফেশনাল। কিন্তু এই গরিব লোকেরাই বেশি টাকা পাঠান। যারা একটু শিক্ষিত এবং উন্নত দেশে আছেন, তারা দেশে টাকা-পয়সা কম পাঠান। আশা করি ভবিষ্যতে সুযোগ-সুবিধা থাকলে তারাও হয়তো দেশে বিনিয়োগ করবেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়