editor
প্রকাশিত: 5:54 PM, December 31, 2023
সিলেটের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান মাহা’র স্বত্বাধিকারী মাহি উদ্দিন আহমদ সেলিম সিআইপি সনদ পেয়েছেন। কাতারের দোহায় সেলিম পারফিউম, আলী পারফিউম ও আবির পারফিউমের ব্যবসায়ী হিসেবে তিনি এই সনদ পান।
শনিবার (৩০ ডিসেম্বর) ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী ইমরান আহমদ এমপির কাছ থেকে তিনি স্মারক ও সনদ গ্রহণ করেন। এর আগে ২০২১ সালে সিলেটের সেরা রেমিট্যান্সধারী হিসেবে তাঁর মালিকানাধীন ‘সেলিম পারফিউম’ নির্বাচিত হওয়ায় তিনি সেরা রেমিট্যান্সধারীর পুরস্কার পান।
বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহি উদ্দিন আহমদ সেলিম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিন্যান্স কমিটির সদস্য, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাঁর এ সনদ প্রাপ্তিতে সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া পরিবার অত্যন্ত আনন্দিত, সম্মানিত ও গৌরবান্বিত বোধ করছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন