editor
প্রকাশিত: 4:38 PM, January 1, 2024
সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবিন রুবা বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই তুলে দেয়ার যে পদক্ষেপ নিয়েছেন তা বিশে^ বিরল। প্রতিকূল অবস্থার মধ্যেও প্রতি বছরের শুরুতে শিক্ষার্থীরা নতুন বই পেয়ে খুবই উচ্ছশিত হন। এতে করে শিক্ষার্থীদের মধ্যে যে অনুপ্রেরণা সৃষ্টি হয় তা সঠিক শিক্ষা অর্জনে ব্যাপক অবদান রাখে। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের বই সাধারণ বইয়ের মতো নয়, ব্রেইল আকারে প্রকাশিত এ বইয়ের প্রকাশনা অনেক জটিল। তবুও সরকার বছরের শুরুতে দেশের প্রতিটি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে বই দিয়ে যাচ্ছেন। যা সত্যিই প্রশংসার দাবি রাখে।
তিনি সোমবার (১ জানুয়ারি) দুপুর ১২টায় নগরীর জিন্দাবাজারস্থ গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ-ডিক্যাপ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্রেইল বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি জিডিএফ-ডিক্যাপ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

জিডিএফ এর নির্বাহী পরিচালক ও মহাসচিব বায়জিদ খান এর সভাপতিত্বে বই বিতরণ উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট নজরুল একাডেমির প্রিন্সিপাল, জিডিএফ এর উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিমাংশু বিশ্বাস, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত।
জিডিএফ এর ব্যবস্থাপক স্বপন মাহমুদ এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জিডিএফ এর শিক্ষক বায়জিদ শিপন, সুপারভাইজার রায়হান খান, দিদার আহমদ প্রমুখ।
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন