editor
প্রকাশিত: 12:22 PM, January 16, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট নগরীর বাগবাড়ি নববারোড এলাকায় দ্রুতগতির হাইয়েসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। মোটরসাইকেল থেকে ছিটকে ফুটপাতে উড়ে গিয়ে পড়ে নিহত হয়েছেন এর আরোহী।
আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় আহমদ (২৭) বাগবাড়ির শহিদ মিয়ার ছেলে। তাদের পরিবার বাগবাড়ি নরসিংটিলায় শিশু মিয়ার বাসায় ভাড়া থাকেন। স্থানীয় সাবেক কাউন্সিলর আব্দুর রকিব বাবলু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির হাইয়েস (ঢাকা মেট্রো-চ-২০-৬২০৩) গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের (সিলেট মেট্রো ল-১১-০১৯২) মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দে ঘটা সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে যান হৃদয়। উড়ে গিয়ে তিনি পড়েন পার্শ্বস্থ ফুটপাতে। মাথায় গুরুতর আঘাত পান তিনি।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হৃদয়ের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত তথ্য জানেন না বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ। এদিকে, বিক্ষুব্ধ জনতা নবাবরোড অবরোধ করেন। তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।
এস এ
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর