editor
প্রকাশিত: 6:35 PM, January 1, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: প্রতি বছরের ন্যায় এবারও নতুন বছরের প্রথম দিনে কেন্দ্রীয়ভাবে বই বিতরণ উৎসব করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
রেওয়াজ অনুযায়ী ৩১ শে ডিসেম্বর রবিবার প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এরই ধারাবাহিকতায় আজ ১লা জানুয়ারী ২০২৪ইং সোমবার বিশ্বনাথ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় গুলোতে বই উৎসব পালন করেছে।
উপজেলার লামাকাজী, খাজাঞ্চী, অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ, দেওকলস ও দশঘর ইউনিয়নে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বই উৎসব পালনের খবর পাওয়া গেছে। বিভিন্ন আয়োজনের মাধ্যমে উৎসব উদযাপনের মধ্যে রয়েছে উপজেলার রামসুন্দর অগ্রগামী, উত্তর বিশ্বনাথ, রাগীব রাবেয়া, আল আজম, দৌলতপুর আদর্শ স্কুল এন্ড কলেজ, প্রগতি উচ্চ বিদ্যালয়, চাউলধনি স্কুল এন্ড কলেজ, দশপাইকা আনরপুর সরকারী প্রাথমিক বিদ্যালিয়, ধনপুর, চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্দিগ্রাম, তেলিকোনা, চন্দ্রগ্রাম, জয়নগর, বন্ধুয়া সরকারী স্কুল সহ একাধিক স্কুলে নতুন বই বিতরন করা হয়।
বই বিতরণে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, স্কুল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি
খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়