editor
প্রকাশিত: 6:48 PM, January 1, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: সূর্য নমস্কারে বিশ্বরেকর্ড গড়ল ভারতের গুজরাট। নতুন বছরের শুরুর দিনে সোমবার (১ জানুয়ারি) সকালে গুজরাটের ১০৮ টি জায়গা থেকে অন্তত ৪ হাজার মানুষ সূর্য নমস্কার প্রদর্শন করেন। একসঙ্গে এত সংখ্যক মানুষ সূর্য নমস্কার করায় গুজরাট গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে। গুজরাট রাজ্যের প্রশংসা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদি লিখেছেন, অসাধারণ কৃতিত্বের সঙ্গে নতুন বছরকে স্বাগত জানিয়েছে গুজরাট। তিনি লিখেছেন, একসঙ্গে ১০৮টি জায়গা থেকে সব থেকে বেশি সংখ্যক মানুষ সূর্য নমস্কার করার জন্য রেকর্ড তৈরি করেছে। আমরা জানি, ১০৮ নম্বরটি আমাদের সংস্কৃতিতে একটি বিশেষ তাৎপর্য বহন করে থাকে। ১০৮ টি জায়গার মধ্যে রয়েছে বিখ্যাত মোধেরা সূর্য মন্দির, যেখানে এদিন বহু মানুষের জমায়েত হয়েছিল। একই সঙ্গে মোদি, সকলকে তাঁদের দৈনন্দিন রুটিনে সূর্য নমস্কারকে যুক্ত করার আবেদন জানিয়েছেন।
2 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
3 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
6 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
4 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
6 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
4 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে
8 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
6 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার