editor
প্রকাশিত: 7:51 PM, January 3, 2024
কানাইঘাট প্রতিনিধি :: সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর (কেটলি) মার্কার সমর্থনে কানাইঘাট উত্তরে বাজারে সর্বশেষ গতকাল বুধবার বিকেল ৩টায় বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেটলি মার্কার সমর্থনে দুপুর থেকে কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে নির্বাচনী সমাবেশে জড়ো হন সমর্থকরা। কানাইঘাটের মাওলানা শফিকুল হক আকুনীর সাহেবজাদা আওয়ামীলীগ নেতা খালিদ সাইফুল্লাহর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মারুফ আহমদের পরিচালনায় নির্বাচনী জনসভায় আনজুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী বলেন, আলিম-উলামা অধ্যুষিত কানাইঘাট-জকিগঞ্জের সর্বস্তরের জনসাধারণ এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে দলমতের উর্ধ্বে উঠে সবাই তার প্রতীক কেটলি মার্কাকে সমর্থন করায় আল্লাহ’র শুকরিয়া আদায় করে বলেন, কেটলি মার্কার পক্ষে গণজোয়ার দেখে নির্বাচনী মাঠে তার বিরুদ্ধে নানা প্রভাগান্ডা ছড়ানো হচ্ছে। কিন্তু কোন ধরনের অপপ্রচার ৭ জানুয়ারীর নির্বাচনে কেটলি মার্কার বিজয় কেউ টেকাতে পারবে না।
তিনি আরো বলেন, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জাতীয় সংসদে ধর্ম-বর্ণ নির্বিশেষে সভার পক্ষে কথা বলার জন্য ইতিমধ্যে ধর্মীয় সহ নানা বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে তিনি কথাও বলেছেন। এবারের নির্বাচন উন্মুক্ত হওয়ায় আওয়ামীলীগ সহ অন্যান্য দল এবং আলিম-উলামারা তাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। নির্বাচিত হলে তিনি সরকারি-কওমি মাদ্রাসার কোন বিবেদ না করে ইসলামের স্বার্থে এবং কানাইঘাট-জকিগঞ্জের মানুষের কল্যাণে ইনসাফ ভিত্তিক ভাবে সবাইকে নিয়ে কাজ করবেন। ৭ জানুয়ারীর নির্বাচনে দলমতের উর্ধ্বে উঠে কেটলি প্রতীকে ভোট দেয়ার জন্য তিনি সর্বস্তরের ভোটারদের প্রতি আহ্বান জানান। সেই সাথে সিলেট-৫ আসনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী।
নির্বাচনী সমাবেশে আনজুমানে আল-ইসলাহ, তালামিযে ইসলামিয়া, আওয়ামীলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আলেম-উলামা সহ অন্যান্য দলের অনেকের উপস্থিতিতে বক্তব্য রাখেন, জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস ছবুর, আওয়ামীলীগ নেতা সড়কের বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি হাজী আজমল হোসেন, হিন্দু কমিউনিটি নেতা রাজেশ রায়, জকিগঞ্জ উপজেলার কাজলশাহ ইউনিয়নের চেয়ারম্যান সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল আলম, তালামিযের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান, সিলেট বারের আইনজীবি এডভোকেট মাহবুবুর রহমান, আওয়ামীলীগ নেতা তোতা মিয়া, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি রাওয়ান আহমদ, সাধারণ সম্পাদক মারওয়ানুল করিম প্রমুখ।
এছাড়া একই দিনে বাদ মাগরিব কানাইঘাট সড়কের বাজারের স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর কেটলি মার্কার সমর্থনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,