editor
প্রকাশিত: 8:53 PM, January 3, 2024
সারাদেশের ন্যায় সিলেটে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসন জেলা সমাজসেবা কার্যালয় ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে “সমাজ সেবায় গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে শেখঘাট নতুন জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবনের সম্মুখ থেকে নগরীতে বণার্ঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কমপ্লেক্স ভবনে এসে শেষ হয়।
পরে সমাজসেবা কমপ্লেক্স ভবনে হলরুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. জসিম উদ্দিন। তিনি বলেন, সমাজ পরিবেশ ও মানুষের কল্যাণে যে কোনো কাজ করাই সমাজসেবা। আমাদের সবাইকে সমাজের উন্নয়নে যার যার অবস্থানে থেকে এগিয়ে আসতে হবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাঁধন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র শাহী ঈদগাহ সিলেট এবং নিউ প্রেরণা মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র পাঠানটুলা সিলেট এর সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,