editor
প্রকাশিত: 12:35 PM, January 4, 2024
নতুন বছরে রিয়াল মাদ্রিদের শুরুটা হয়েছে দারুণ। মায়োর্কা লড়াই চালালেও তাদের হারাতে পারেনি।
রিয়ালও অবশ্য গোল পেতে অপেক্ষা করতে হয়েছে বেশ লম্বা সময় পর্যন্ত। অবশেষে জালের দেখা পেয়ে ম্যাচ শেষ করলো তারা।
লা লিগায় গতকাল রাতে মায়োর্কাকে ১-০ ব্যবধানে হারায় কার্লো আনচেলত্তির দল। জয়সূচক একমাত্র গোলটি আসে আন্টোনিও রুডিগারের পা থেকে। এই জয়ে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করলো দলটি। দুইয়ে থাকা জিরোনার পয়েন্টও সমান ৪৮।
ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ প্রথম সুযোগ পায় চতুর্দশ মিনিটে। লুকা মদ্রিচের ক্রস থেকে জুড বেলিংহ্যামের নেওয়া হেড ঠেকিয়ে দেন মায়োর্কা গোলরক্ষক। পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলতে নামা দলটি রক্ষণাত্মকভাবে স্বাগতিকদের আটকে রাখার প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছিল। প্রথমার্ধে তারা সফলও হয়েছে। জালের দেখা পায়নি রিয়াল।
বিরতির পর খেলতে নেমে ৬৯তম মিনিটে এগিয়ে যেতে পারত রিয়াল। বক্সের ভেতর থেকে রদ্রিগোর নেওয়া শট গোলরক্ষক ঠেকিয়ে দেন। ফিরতি বল পেয়ে হেড নেন ব্রাহিম দিয়াস। তবে সেটি পোষ্টে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ৭৮তম মিনিটে গিয়ে ডেডলক ভাঙেন রুডিগার। মদ্রিচের করা কর্নার থেকে উড়ে আসা বল হেডে লক্ষ্যভেদ করেন তিনি।
এস এ
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,