editor
প্রকাশিত: 6:18 PM, January 16, 2023
বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. আশ্রাফুল করিমের ‘বৃহত্তর সিলেটের চা শ্রমিকদের কৃত্য-নৃত্য-ভাষা ও সংস্কৃতি’ শীর্ষক গবেষণা গ্রন্থ প্রকাশিত হয়েছে। গত অক্টোবর মাসে বইটি প্রকাশিত হয়। আসন্ন অমর একুশে বইমেলায় শিল্পকলা একাডেমির নিজস্ব স্টলে বইটি পাওয়া যাবে বলে জানা যায়।
বইটির রচয়িতা অধ্যাপক ড. মো. আশ্রাফুল করিম সম্প্রতি প্রকাশিত বইয়ের কপি হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাংলাদেশের প্রায় ১৬৭ টি চা বাগানের মধ্যে প্রায় ১৩৫টি চা বাগান (হবিগঞ্জ-২৫, মৌলভীবাজার-৯১ এবং সিলেট-১৯) বৃহত্তর সিলেটে গড়ে উঠেছে। এ সকল চা বাগানে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার প্রায় কয়েক লক্ষ চা শ্রমিক যুগ যুগ ধরে বসবাস করে আসছে। তাদের স্বতন্ত্র নৃতাত্ত্বিক, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের পাশাপাশি নানান লোকজ সংস্কার, কৃত্যমূলক নৃত্য, স্বতন্ত্র ভাষা, সংগীত, লোকক্রীড়া, লোকবিশ্বাস, লোকচিকিৎসা, লোকসাহিত্য ইত্যাদি রয়েছে। আমার প্রকাশিত এ বইয়ে তাদের এসব বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যাবে।
তিনি আরো বলেন, চা বাগানের সংস্কৃতি মূলত বিভিন্ন জাতি-গোষ্ঠী-ধর্ম-উৎসব পুজোপার্বণকেন্দ্রিক সংস্কৃতি। এ ধরনের সংস্কৃতি প্রায়ই ধর্মাচরণ প্রভাবিত এবং চা শ্রমিকদের আদি উৎসভূমির আচার-আচরণ দ্বারা নিয়ন্ত্রিত। মাঠ পর্যায়ে সংগৃহীত বিভিন্ন তথ্য-উপাত্তের সাহায্যে এই গ্রন্থে সন্নিবেশিত পাঁচটি অধ্যায় এবং তিনটি পরিশিষ্টে চা শ্রমিকদের ঐতিহ্যবাহী সংস্কৃতির নানান দিক নিয়ে নিবিড় পরিচর্যা ও অত্যন্ত নিষ্ঠা সহকারে তথ্যনিষ্ঠ বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে।
ড. আশ্রাফুল বলেন, ‘বৃহত্তর সিলেটের চা শ্রমিকদের কৃত্য-নৃত্য-ভাষা ও সংস্কৃতি’ গ্রন্থটিতে বৃহত্তর সিলেটের চা শ্রমিকদের গুরুত্বপূর্ণ বিভিন্ন তাত্ত্বিক দিক নিয়ে আলোচনার পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় যাবতীয় প্রাসঙ্গিক বিষয় নিয়েও আলোচনা সন্নিবেশিত হওয়ায় সকল শ্রেণির পাঠক ও গবেষকের পক্ষে একসঙ্গে চা শ্রমিকদের বিষয়ে সার্বিক দিক জানাতে পারবেন বলে জানান তিনি।
এছাড়া বৃহত্তর সিলেটের চা শ্রমিকদের কৃত্য-নৃত্য-ভাষা ও সংস্কৃতি গ্রন্থটি ভাষা ও সাহিত্য, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি, ইতিহাস, সঙ্গীত, নৃত্যকলা, নাট্যকলার শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের গবেষণার কাজে আসবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের