editor
প্রকাশিত: 8:34 PM, January 4, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ মহুর্তে বিশ্বনাথ পৌর শহরে সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী পৌর মেয়র মুহিবুর রহমানের ট্রাক প্রতীকের সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে মেয়রের বাসভবনের সম্মুখে সভাটি অনুষ্ঠিত হয়। নির্বাচনী সভায় বিশ্বনাথ ও ওসমানী নগরের বিভিন্ন শ্রেণীপেশার, রাজনৈতিক, সামাজিক মহলের শতশত সমর্থনকারী মিছিল সহকারে অংশগ্রহন করেন। এসময় আওয়ামীলীগের একাদিক নেতাকর্মী তার পক্ষে সভায় অংশগ্রহন করে সমর্থন ও বক্তব্য রাখেন।
নির্বাচনী সভায় মেয়র মুহিবুর রহমান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করতে প্রশাসনের নিরপেক্ষ ভুমিকা পালনের আহবান জানান। পাশাপাশি তিনি বিশ্বনাথ ও ওসমানীনগরবাসীর প্রতি সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়ে বলেন ভোটকেন্দ্র দখল ও ভোটের ফলাফল যাতে লোট না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।
তিনি আরো বলেন অতীতে বারবার আমাকে বিভিন্ন ভাবে মেরে, সেন্টার বন্ধ করে ও জোর করে পরাজিত করা হয়েছে সেই সুযোগ এবার তাদের হবে না। নির্বাচনের তপশীল ঘোষনার পর আমার নমিনেশন বাতিলের সকল প্রক্রিয়া প্রতিহত করে আমি মাত্র চার দিনের সময় পেয়েছি প্রচার ও প্রচারণার। সকল ভোটারদের কাছে যেতে পারিনি। এখানে যে সকল নেতাকর্মী এসেছেন আপনারা সবাই আপনাদের আশেপাশের ভোটারদের কে বলবেন, সাথে নিয়ে ভোট দেবেন। আমি নির্বাচিত হলে সবার বাড়িবাড়ি গিয়ে তাদের সাথে দেখা করব। তাদের সমস্যা সমাধানে কাজ করব।
আখতার হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা এডভোকেট সিরাজুল ইসলাম, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শেখ ইয়াহহিয়া, সাবেক মেম্বার এখলাছুর রহমান, সমরকুমার দাস, মেয়র পুত্র আদনান মুহিব রহমান প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এস এ
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,