editor
প্রকাশিত: 12:54 PM, February 11, 2019
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার পৌরশহরে সাহি আহমদ নামক এক ছাত্রদল কর্মীর উপর হামলার ঘটনা ঘটেছে। রাজনৈতিক পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় ছাত্রলীগের ৫/৬ জনের একটি দল এই হামলা চালিয়েছে। ১০ ফেব্রুয়ারি রবিবার বেলা ৩টায় পৌরশহরের উত্তরবাজারস্থ সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের সম্মুখে এই ঘটনাটি ঘটেছে। হামলার শিকার সাহি আহমদ বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রাম (পাতন) এর সহির উদ্দিনের পুত্র।
জানা যায়, গত বছর ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী ফয়ছল আহমদ চৌধুরীর পক্ষে সক্রিয় ভাবে কাজ করেন সাহি আহমদ। সে সময় আওয়ামী লীগের প্রাথী নুরুল ইসলাম নাহিদের পক্ষে কাজ করা স্থানীয় ছাত্রলীগ ক্যাডার কবির, খালেদ ও শহীদ গংদের সাথে সাহি আহমদ এর বিরোধ দেখা দেয়। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জয় লাভের পর ছাত্রলীগের ঐ ক্যাডাররা তাকে দেখে নেয়ার হুমকী দেয়। ঘটনার দিন বেলা ৩টার দিকে পৌরশহর থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে উত্তরবাজাররস্থ সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের সম্মুখে যান সাহি আহমদ। এ সময় পূর্ব থেকে উৎপেতে থাকা ছাত্রলীগ ক্যাডার কবির, খালেদ, শহীদ সহ ৫/৬ জনের একদল ক্যাডার তার পথরোধ করে। কোন কিছু বুঝে উঠার পূর্বেই তারা সাহি আহমদ এর উপর হামলা চালায়। তারা কিলঘুষি লাথি ও দেশীয় অস্ত্র লোহার রড, লাঠি দিয়ে বেদড়ক মারধর করে। পরে স্থানীয় পথচারীরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে আহত অবস্থায় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, সাহি আহমদ এর পিঠ ও শরীরের বিভিন্ন অংশে জখম রয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদল কর্মী সাহি আহমদ বলেন, রাজনৈতিক পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রলীগ ক্যাডার কবির, খালেদ ও শহীদের নেতৃত্বে ৫/৬ জনের একটি দল আমাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিত ভাবে এই হামলা চালিয়েছে। লোকজন ছুটে আসায় আমি প্রাণে বেঁচে যাই।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের