editor
প্রকাশিত: 10:45 AM, January 6, 2024
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বত্তরা। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পড়শী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আগুনে বিদ্যালয়ের (ভোটকেন্দ্রের) চারটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ ভোটকেন্দ্রের আনুমানিক ৫০ গজ দূর থেকে পেট্রোলের একটি খালি বোতল উদ্ধার করেছে। বিদ্যালয়টি ভোট কেন্দ্রে হিসেবে নির্ধারিত। এ কেন্দ্রের ৯টি বুথে নারী ও পুরুষসহ ৪ হাজার ৬৫৮টি ভোট রয়েছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ভোরে বিদ্যালয়ের পিছনের জানাল দিয়ে পেট্রোল ঢেলে আগ্নিসংযোগ করা হয়। আধাপাকা এই বিদ্যালয় ভবনের চারটি কক্ষের উপরের টিনের চালা আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
গফরগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে থানা পুলিশ ভোর ৫টার দিকে ঘটনাস্থলে যায়। র্যাব, বিজিবি, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙখলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। নির্বাচনবিরোধী নাশকতা মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।
এস এ
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,