editor

প্রকাশিত: 11:07 AM, January 6, 2024

হরতালের সমর্থনে জামায়াতের মিছিল

হরতালের সমর্থনে জামায়াতের মিছিল

নির্বাচন বর্জন ও ভোটদান থেকে বিরত থাকার আহ্বানে ডাকা হরতালের সমর্থনে রাজধানীতে মিছিল, সমাবেশ ও পিকেটিং করেছেন জামায়াতের নেতাকর্মীরা।

শনিবার সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে এসব মিছিল অনুষ্ঠিত হয়। এরমধ্যে উত্তরে আগারগাঁও, মোহাম্মদপুর, মিরপুর, মগবাজার, সাতরাস্তা, তুরাগ, আজমপুর, কাফরুল, বিমানবন্দর, পান্থপথ, মালিবাগ, উত্তরা, বাড্ডা, আব্দুল্লাহপুর বেড়ীবাঁধ সড়ক, শেওড়া পাড়া, মিরপুর ৬০ ফিট, তেজগাঁও, কালসী সড়ক, মিরপুর চিড়িয়াখানা রোড, মিরপুর-১, মিরপুর আনসার ক্যাম্প, রামপুরা, মিরপুর ১৩ সড়ক, গুলশানে ৪০টি স্থান এবং দক্ষিণে ডেমরা, সদরঘাট, মালিবাগ রাজারবাগ এবং শাহজাহানপুরসহ বিভিন্ন স্থানে মিছিল করেছেন নেতাকর্মীরা।

উত্তরে শের-ই-বাংলা নগর থানার উদ্যোগে আগারগাঁওয়ে মিছিল করেছেন নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন উত্তরের মজলিসে শূরা সদস্য আব্দুল আউয়াল আজম। মোহাম্মদপুরে মিছিল ও পিকেটিং করেছেন নেতাকর্মীরা। এই মিছিলে নেতৃত্ব দেন থানা সেক্রেটারি মাসুদুর রহমান। হরতালের সমর্থনে মিরপুরে মিছিল করেছেন কর্মীরা। এতে নেতৃত্ব দেন উত্তরের মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট আব্দুল হামিদ।

এসব মিছিলে নেতারা বলেন, সরকার নির্বাচনের নামে সার্কাস ও চরদখলের ষড়যন্ত্র মোকাবেলায় জনগণ স্বতঃস্ফূর্ত রাজপথে নেমে এসেছে। তারা ঘোষিত হরতাল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করে সরকারের পাতানো ও প্রহসনের নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখান করেছে। আর জনগণ সরকারের একদলীয় নির্বাচনকে ‘না’ বলে দিয়েছে।

তাই দেশপ্রেমী জনতা সরকারের ভাঁওতাবাজি ও প্রহসনের নির্বাচনে কোনোভাবেই ভোট দিতে যাবে না। কারণ দেশের স্বীকৃত ও বৃহত্তর বিরোধী দলগুলো এই তামাশার নির্বাচনে অংশগ্রহণ করেনি। তাই এই নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি। কথিত নির্বাচনের মহড়া প্রদর্শন করা হচ্ছে সরকারি প্রযোজনায় ‘ডামি’ প্রার্থী দিয়ে। মূলত বাকশালী ও ফ্যাসীবাদী সরকার নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ করে তাদের ক্ষমতার বৈধকরণ করতে চায়। কিন্তু বীর জনতা তাদের সে ষড়যন্ত্র কোন ভাবেই বাস্তবায়ন হতে দেবে না।

এদিকে সকালে রাজধানীর ডেমরায় মিছিল ও পিকেটিং করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। এই মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণের মজলিসে শুরা সদস্য মো. হেলাল উদ্দিন। সদরঘাটে মিছিল ও পিকেটিং করেছেন কর্মীরা। এতে নেতৃত্ব দেন দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসান।

হরতালের সমর্থনে রাজধানীর মালিবাগ রাজারবাগে মিছিল ও পিকেটিং করেছেন নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন দক্ষিণের মজলিশে শুরা সদস্য শাহীন আহমদ খান। শাহজাহানপুরে মিছিল ও পিকেটিং করেছে নেতাকর্মীরা। এই মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণের মজলিশে শুরা সদস্য আবু আম্মার।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,