editor
প্রকাশিত: 5:13 PM, January 6, 2024
বাংলাদেশে নির্বাচনকে ঘিরে দমনমূলক পরিবেশ নিয়ে গভীরভাবে ক্ষুব্ধ জাতিসংঘের শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও সমিতি গঠনের অধিকারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ক্লেমেন্ট এন ভৌল। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি একথা প্রকাশ করেছেন।
শুক্রবার (৫ জানুয়ারি) নিজের অফিসিয়াল এক্স (আগের টুইটার) একাউন্ট থেকে ক্লেমেন্ট এন ভৌল লিখেছেন- বাংলাদেশে রাজনৈতিক কর্মী এবং সুশীল সমাজের ব্যক্তিদের বিরুদ্ধে দমন-পীড়ন বন্ধ করার জন্য কর্তৃপক্ষের প্রতি আমাদের একাধিক আহ্বান সত্ত্বেও আসন্ন নির্বাচনকে ঘিরে দমনমূলক পরিবেশ নিয়ে আমি গভীরভাবে ক্ষুব্ধ।
ভিন্নমতকে নীরব করার জন্য সুশীল সমাজ সংগঠন, বিক্ষোভকারী ও বিরোধীদের বিরুদ্ধে পুলিশকে অতিরিক্ত ব্যবহার, সহিংসতা এবং অপরাধীকরণ থেকে বিরত থাকার জন্য আমার আগের আহ্বানগুলো পুনর্ব্যক্ত করছি।
নির্বাচনের আগে, নির্বাচন চলাকালীন এবং নির্বাচনের পর শান্তিপূর্ণ সমাবেশ ও সমিতির অধিকার এবং রাজনৈতিক অংশগ্রহণের অধিকার নিশ্চিত করার দায়িত্ব রয়েছে কর্তৃপক্ষের।
এস এ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে