editor
প্রকাশিত: 5:23 PM, January 17, 2023

সিলেট বিভাগ হাইকোর্ট বেঞ্চ স্থাপন বাস্তবায়ন কমিটির মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখছেন বাস্তবায়ন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী।
সিলেট বিভাগে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবি জানিয়েছেন সিলেট বিভাগ হাইকোর্ট বেঞ্চ স্থাপন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে সিলেট জেলা ও দায়রা আদালত ভবনের সামনে বিশাল মানববন্ধনে এ দাবি জানান তারা।
সিলেট বিভাগ হাইকোর্ট বেঞ্চ স্থাপন বাস্তবায়ন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট বদরুল আহমদ চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল মান্নান চৌধুরী, সাবেক পিপি এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, সাবেক পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা বারের সাবেক সভাপতি এডভোকেটু এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, এ কে এম শমিউল আলম, এডভোকেট এ টি এম ফয়েজ উদ্দিন, জেলা বারের নব নির্বাচিত সভাপতি এডভোকেট অশোক পুরকায়স্থ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সিনিয়র আইনজীবী আক্তার হোসেন খান, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, এডভোকেট শামীম হাসান চৌধুরী, বারের নব নির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল, সিনিয়র আইনজীবী এডভোকেট এমরান আহমদ চৌধুরী, এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন, এডভোকেট জহুরা জেসমিন, এডভোকেট সাইফুর রহমান, এডভোকেট সালমান উদ্দিন, এডভোকেট আহমদ ওবায়দুর রহমান ফাহমি, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট মুমিনুর রহমান টিটু, এডভোকেট কবির আহমদ, এডভোকেট রেদওয়ানুল ইসলাম, এডভোকেট সুলতানা রাজিয়া ডলি, এডভোকেট শাবানা ইসলাম, এডভোকেট আব্দুল মালেক, এডভোকেট আলী হায়দার, এডভোকেট রবিউল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সিলেটে অতিতে হাইকোর্ট বেঞ্চ ছিল। কিন্তু কোন এক অদৃশ্য কারণে সিলেট থেকে বেঞ্চটিকে তুলে নেয়া হয়। যার কারণে হাইকোর্টে প্রেকটিসকারী আইনজীবীগনের পাশাপাশি বিচারপ্রার্থী মানুষের ভোগান্তির শেষ নেই। সিলেটে সকল ধরনের সুযোগ সুবিধা আছে। তাই আমরা সদাসয় সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে সিলেটে অবিলম্বে হাইকোর্ট বেঞ্চ স্থাপন করুন। এতে করে বিচারপ্রার্থী মানুষের দূর্ভোগ লাঘব হবে এবং মামলা নিষ্পত্তিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানববন্ধনে সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র, জুনিয়র সহ বিপুল সংখ্যক আইনজীবীগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর