editor
প্রকাশিত: 7:08 PM, January 17, 2023

মাছিমপুরস্থ জামিয়া মা’ছূমিয়া ইসলামিয়ায়, বিশিষ্ট্য ব্যবসায়ী আব্দুর রহমান রিপন এর উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অধ্যাপক জাকির হোসেন সহ অতিথিবৃন্দ।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অধ্যাপক জাকির হোসেন বলেছেন, একজন ছাত্র যখন কুরআনে হাফিজ হয়, তার মেধা অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের থেকে অনেক বেশি থাকে। কুরআন শরীফ বুকে ধারণ করা, অন্তরে স্থাপন করা মেধা ছাড়া সম্ভব নয়। আল্লাহ তাদেরকে আলাদা রহমত দিয়েছেন বিধায় এটা সম্ভব। আমরা সবাই যাতে ইসলামের শান্তির বাণী ও রাসুল (সা.) দেখানো পথে জীবনের শেষ দিন পর্যন্ত ইমানের সাথে থাকতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি।
তিনি আরো বলেন, সিলেটের বিশিষ্ট্য ব্যবসায়ী আব্দুর রহমান রিপন সবসময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। তার মত সমাজের অন্যান্য বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
তিনি মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে নগরীর মাছিমপুরস্থ জামিয়া মা’ছূমিয়া ইসলামিয়ায়, বিশিষ্ট্য ব্যবসায়ী আব্দুর রহমান রিপন এর উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বোর্ডের ফাইনাল পরীক্ষায় বৃত্তিপাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জামিয়া মা’ছূমিয়া ইসলামিয়া’র মুহতামিম হযরত মাওলানা হাফিজ নাজমূদ্দীন কাসিমীর সভাপতিত্বে ও শিক্ষা সচিব মাওলানা শিব্বির আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাইওরপুল জামে মসজিদের সভাপতি বিশিষ্ট্য শিক্ষানুরাগী ও সমাজসেবী আলহাজ্ব এম এ মতিন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট্য শিক্ষানুরাগী ও সমাজসেবী হাফিজুর রহমান, রোটারি ক্লাব অব সিলেট মেট্রোপলিটন এর প্রাক্তন প্রেসিডেন্ট, বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজসেবী আজিজুর রহমান শিপন, সিলেট জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি ও সমাজবেসী গোলাম হাদী ছয়ফুল, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, সিলেট হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও সামাজসেবী আব্দুস সুবহান, সমাজসেবী আব্দুর রব চৌধুরী, আওয়ামী লীগ নেতা ও সমাজসেবী সোহেল আহমদ কবির, লন্ডন প্রবাসী কামাল আক্কাস চৌধুরী, জামাল উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হিফজ নাজারার ছাত্র মো. রাহাত আহমদ। ইসলামী সংগীত পরিবেশন করেন হিফজ ২য় বর্ষের ছাত্র ওলী উল্লাহ জুনায়েদ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন