editor

প্রকাশিত: 11:31 AM, January 23, 2024

দেশে ১০ কোটি ২৯ লাখ কেজি চা উৎপাদনের রেকর্ড

দেশে ১০ কোটি ২৯ লাখ কেজি চা উৎপাদনের রেকর্ড

দেশে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রেকর্ড চা উৎপাদন হয়েছে। ২০২৩ সালে বাংলাদেশের ১৬৮টি চা বাগান ও ক্ষুদ্রায়তন চা চাষিদের মাধ্যমে উৎপাদন হয়েছে রেকর্ড ১০ কোটি ২৯ লাখ কেজি চা। এর আগে ২০২১ সালে উৎপাদন হয়েছিল ৯ কোটি ৬৫ লাখ কেজি চা।

২০২৩ সালে বাংলাদেশে রেকর্ড পরিমান চা উৎপাদন হয়েছে। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ চা বোর্ড সূ্ত্রে এ তথ্য জানা গেছে।

১৮৫৪ সালে সিলেটে বাণিজ্যিকভাবে চা চাষ শুরুর পর ১৬৯ বছরের ইতিহাসে এই প্রথম ১০ কোটি কেজি চা উৎপাদনের মাইলফলক ছাড়িয়েছে। বাংলাদেশ চা বোর্ড সূত্র জানায়, ২০১৯ সালে ৯ কোটি ৬০ লাখ কেজি ও ২০২১ সালে ৯ কোটি ৬৫ লাখ কেজি চা উৎপাদনের পর ২০২২ সালে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১০ কোটি কেজি। তবে সে বছর উৎপাদন হয় ৯ কোটি ৩৮ লাখ ২৯ হাজার কেজি। ২০২৩ সালে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১০ কোটি ২০ লাখ কেজি। লক্ষ্যমাত্রার চেয়ে ৯ লাখ কেজি বেশি উৎপাদন হয়ে বছরে মোট উৎপাদন হয় ১০ কোটি ২৯ লাখ কেজি চা। সে হিসেবে পূর্বের বছরের চেয়ে এবার দেশে চায়ের উৎপাদন বেড়েছে প্রায় ১০ শতাংশ।

সূত্রমতে, দেশে বর্তমানে চায়ের মোট চাহিদা ৯ কোটি কেজির কিছু বেশি। দেশের চাহিদা মেটানোর পরও প্রায় ১ কোটি কেজি চা রয়ে যাবে উদ্বৃত্ত। এ চা রপ্তানি করা হবে। বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কামরান তানভিরুর রহমান বলেন, ২০২৩ সালে চায়ের জন্য অনুকূল আবহাওয়া ও নিয়মিত সংস্কার কার্যক্রমের কারণে রেকর্ড পরিমাণ চা উৎপাদন হয়েছে। তবে শুধু উৎপাদন বাড়লেই হবে না। অভ্যন্তরীণ বাজারের চাহিদা মাথায় রেখে রপ্তানি বাড়াতে হবে। পাশাপাশি চায়ের গুণগত মান বাড়াতে হবে। উৎপাদন বৃদ্ধি পাওয়ায় নিলামে চায়ের সরবরাহ বেড়েছে। আর সরবরাহ বাড়ায় আমরা প্রত্যাশা অনুযায়ী মূল্য পাচ্ছি না।

২০২৩ সালের এপ্রিল মাস থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামে চায়ের নিলাম হয়ছে ৩৭টি। এসব নিলামে চা বিক্রি হয়েছে ৭ কোটি ৩৯ লাখ কেজি। গত বছরের তুলনায় এবার চায়ের গড়মূল্য ১৭ টাকা কমেছে। এবার চট্টগ্রামের নিলামে প্রতি কেজি চা গড়ে বিক্রি হয়েছে ১৮৪ টাকা ৫২ পয়সা দরে। চায়ের উৎপাদন যেমন বেড়েছে তেমনি উৎপাদন খরচও বেড়েছে। নিলামে ভালো দাম না পেলে অনেক চা বাগান হুমকির মুখে পড়বে।’

গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের দিক নির্দেশনা অনুসারে সঠিক, কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কারণে এবং বাংলাদেশ চা বোর্ড, বাগানমালিক, শ্রমিক, ক্ষুদ্র চাষি—সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দেশের ইতিহাসে প্রথম ১০ কোটি কেজি চা উৎপাদনের মাইলফলকে পৌঁছা সম্ভব হয়েছে। বাংলাদেশের চা শিল্পের ইতিহাসে এটি একটি বিশাল অর্জন।

গত বছরের ফলন ১৭০ বছরের মধ্যে সর্বোচ্চ উল্লেখ করে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম বলেছেন, চা খাত একটি শিল্প, তাই এখানে সঠিক পরিকল্পনা অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, সরকার ২০১৭ সালে দেশের চা খাতের জন্য একটি উন্নয়ন রোডম্যাপ নিয়েছিল।

সেই উন্নয়ন রোডম্যাপের যথাযথ বাস্তবায়নের ফলে উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি।

তিনি উৎপাদন বাড়ানোর জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও উল্লেখ করেন। যার মধ্যে আছে- প্রতি বছর চারা রোপণ এলাকা বাধ্যতামূলকভাবে ২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি, শ্রমিকদের জন্য আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থার পাশাপাশি ক্ষুদ্র কৃষকদের মধ্যে বিনা মূল্যে চারা ও প্লাকিং মেশিন বিতরণ করা।

তবে তিনি বলেন, চা রপ্তানি বাড়াতে হলে উৎপাদিত চায়ের গুণগত মান উন্নত করতে হবে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি:মনোনয়ন আলোচনায় তিন হেভিওয়েট নেতা

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি:মনোনয়ন আলোচনায় তিন হেভিওয়েট নেতা

স্টাফ রিপোর্টার: দেশজুড়ে স্থানীয় নির্বাচনী হাওয়ার রেশ ধরে সিলেটের রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ

সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২ কোটি টাকার অনুদান

সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২ কোটি টাকার অনুদান

পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা

গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যুবদলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে: এস টি এম ফখর উদ্দিন

গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যুবদলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে: এস টি এম ফখর উদ্দিন

ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন বলেছেন, যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে

সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব

সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব

সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই সাংবাদিকের রক্ত ঝরিয়েছে ইন্টার্ণ চিকিৎসকরা। রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ

বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর সংবর্ধনা

বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর সংবর্ধনা

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে আহমেদ শহীদ তাপাদারের বিরুদ্ধে। এ ঘটনায়

গণতন্ত্র ও মুক্ত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে হামলা বরদাশত করা হবে না: সিপিবি

গণতন্ত্র ও মুক্ত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে হামলা বরদাশত করা হবে না: সিপিবি

সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি সিলেট জেলা কমিটি। বুধবার (২৮