editor
প্রকাশিত: 12:20 PM, January 24, 2024
প্রতি বছরের ন্যায় এবারও খাদিমুল কুরআন পরিষদ সিলেটের উদ্যোগে ৩ দিনব্যাপী ২৯তম বার্ষিক তাফসিরুল কুরআন মহাসম্মেলন আজ ২৪ জানুয়ারি বুধবার বিকাল ৩টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে শুরু হবে।
এ উপলক্ষে খাদিমুল কুরআন পরিষদ সিলেটের পক্ষ থেকে সব ধরণে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাহফিলের বিশাল মাঠে প্রায় লক্ষাধিক মুসল্লির শৃঙ্খলার জন্য স্বেচ্ছাসেবক টিমের কর্মীরা কাজ করবে।
মঙ্গলবার রাতে মাঠের সর্বশেষ অবস্থা পরিদর্শন করেন মাওলানা আছাদ উদ্দীন, আব্দুল মতিন নবীগঞ্জী, মুফতি আবুল খায়র বিথমগলী, মাওলানা মুহিব্বুর রহমান মুক্তিরচক, মাওলানা মুহিব্বুর রহমান মিঠিপুরী, মাওলানা খলিলুর রহমান, মাওলানা হাবীব আহমদ শিহাব, মাওলানা নিয়ামত উল্লাহ খাছদবীরী, মাওলানা মুফতি রশিদ আহমদ, মাওলানা মুহিউদ্দীন, মাওলানা জাবের আহমদ, মাওলানা মুফতি কয়েছ প্রমুখ।
পরিদর্শন শেষে নেতৃবৃন্দ এক মতবিনিময় সভায় মিলিত হন। পরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নেতৃবৃন্দ মোনাজাত করেন।
মাহফিল ইন্তেজামিয়া কমিটি জানায়, মাহফিলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ বুধবার বিকল ৩টায় জামেয়া দরগাহ’র মুহতামিম ও খাদিমূল কুরআন পরিষদ বাংলাদেশের সভাপতি মাওলানা মাশুক উদ্দিন (বড়বাড়ী)’র সভাপতিত্বে উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিল শুরু হবে।
৩ দিনব্যাপী তাফসিরুল কুরআন মহাসম্মেলনে মহাগ্রন্থ আল কুরআন থেকে তাফসির পেশ করবেন আওলাদে রাসূল সা. হযরত মাওলানা হাসান আসজাদ মাদানী- ভারত, দরগাহপুর মাদরাসা সুনামগঞ্জের শায়খুল হাদীস মাওলানা নূরুল ইসলাম খান, মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী- হবিগঞ্জ, মাওলানা মুফতী রশিদুর রহমান ফারুক শায়খে বরুনা, শায়খুল হাদীস মাওলানা ফজলুর রহমান খান- বানিয়াচং, হবিগঞ্জ, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী- ঢাকা, মাওলানা হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী- ঢাকা সহ দেশবরেন্য উলামায়ে কেরামগণ।
২৬ জানুয়ারি শুক্রবার মধ্য রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনের মাহফিল সমাপ্তি হবে।
৩ দিনব্যাপী তাফসিরুল কুরআন মহাসম্মেলনে সর্বস্তরের মুসল্লিগণকে উপস্থিত থেকে মাহফিলকে সফল, সার্থক ও সার্বিক সহযোগিতার করার আহবান জানিয়েছেন খাদিমুল কুরআন পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী।
স্টাফ রিপোর্টার: দেশজুড়ে স্থানীয় নির্বাচনী হাওয়ার রেশ ধরে সিলেটের রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ
পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা
ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন বলেছেন, যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে
সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই সাংবাদিকের রক্ত ঝরিয়েছে ইন্টার্ণ চিকিৎসকরা। রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ
বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে আহমেদ শহীদ তাপাদারের বিরুদ্ধে। এ ঘটনায়
সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি সিলেট জেলা কমিটি। বুধবার (২৮