editor

প্রকাশিত: 12:31 PM, January 24, 2024

‘আ. লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনেই অংশগ্রহণ করবে না বিএনপি’

‘আ. লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনেই অংশগ্রহণ করবে না বিএনপি’

আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্তভাবে নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি রাজপথের বিরোধী দল বিএনপি। এক্ষেত্রে পুরোনো সিদ্ধান্তের কথাই জানিয়েছে দলটি। বিএনপি নেতারা বলছেন, তারা বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনেই অংশগ্রহণ করবে না। সদ্য অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনও বর্জন করেছে বিএনপিসহ অনেক রাজনৈতিক দল। অবশ্য বিএনপির নীতিনির্ধারকরা দলীয় ফোরামে আলোচনার ভিত্তিতে এ বিষয়ে শিগগির চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে। তবে আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সংশয়ে বিএনপি। শীর্ষ নেতারা বুঝেশুনে সিদ্ধান্ত নেওয়ার কথা বললেও নিজ এলাকায় অস্তিত্ব ধরে রাখা এবং কর্মীদের মনোবল চাঙ্গা রাখার জন্য স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার কথা দলটির তৃণমূল নেতাদের। অতীতে বিএনপির যেসব নেতা উপজেলা/পৌরসভা চেয়ারম্যান বা স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন, তারা বলছেন ভিন্ন কথা।

কয়েকজন সাবেক বিএনপিপন্থি উপজেলা চেয়ারম্যান গতকাল মঙ্গলবার কালবেলাকে বলেন, রাজনৈতিক বাস্তবতায় তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় ও ঐক্যবদ্ধ রাখতে স্থানীয় নির্বাচনে যাওয়া উচিত। তা না হলে নেতাকর্মীদের ধরে রাখা খুবই কঠিন। স্থানীয় সরকার নির্বাচনে সরকার পরিবর্তন না হলেও রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা চাঙ্গা হন। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ চেয়ারম্যান হয়ে ১৮ বছর জনপ্রতিনিধি ছিলেন খুলনা বিভাগের এমন এক নেতা বলেন, বিএনপির উচিত আসন্ন উপজেলা নির্বাচনে যাওয়া। স্থানীয় সরকার নির্বাচনে না গেলে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও ধরে রাখা কঠিন। স্থানীয় নির্বাচনে অনেকের আত্মীয়স্বজন প্রতিদ্বন্দ্বিতা করায় সামাজিকতার কারণে পারস্পরিকভাবে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হন। কয়েকজন সাবেক জনপ্রতিনিধি এ-ও বলেন, ২০১৫ সালের পর দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সংস্কৃতি ও পারস্পরিক সম্পর্ক বিনষ্ট করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সাবেক এসব জনপ্রতিনিধির মতে, দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন মঙ্গলজনক নয়। এতে করে গ্রামীণ সৌহার্দ্যপূর্ণ সংস্কৃতি আর অবশিষ্ট থাকে না। বরং স্পষ্টতই বিভেদ তৈরি হয়, যা ইতোমধ্যে হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এ বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি।

প্রসঙ্গত, গত সোমবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জরুরি কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত হয়েছে, যেসব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদের ভোটে আওয়ামী লীগ, তাতে দলীয় প্রতীক নৌকা দেবে না। এর আগে ২০১৫ সালে স্থানীয় সরকার নির্বাচন আইন সংশোধন করে দলীয় প্রতীকে ভোটের বিষয়টি যুক্ত করা হয়। আর ২০১৭ সালের মার্চে প্রথমবার তিন উপজেলায় দলীয় প্রতীকে ভোট হয়।

এদিকে গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচন এখনো পর্যালোচনা করা হবে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু এবং ১২ মার্চ শেষ হবে। আবার ১০ বা ১১ মার্চ রোজা শুরু হবে। এসব বিষয় বিবেচনা করতে হচ্ছে। প্রথম ধাপে শ খানেক উপজেলা পরিষদের ভোট গ্রহণ ৩০ এপ্রিলের মধ্যে হবে জানিয়ে তিনি বলেন, বাকিগুলো কয়েকটা ধাপে মে মাসে করা হবে। কারণ, জুনে আবার এইচএসসি পরীক্ষা। এজন্য এই সময়টাকে কাজে লাগাতে চাই।

এবারের উপজেলা নির্বাচন দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিত হলে বিএনপি কী করবে—এমন প্রশ্নের জবাবে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তরে বলেন, আমরা বরাবরই বলেছি যে, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন কখনোই শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও সুষ্ঠু হবে না। সুতরাং তার অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না, সেই সিদ্ধান্ত আমাদের আগেই নেওয়া আছে। বিএনপি এখনো সেই সিদ্ধান্তেই অটুট রয়েছে। তিনি বলেন, দেখুন আমরা বলছি এই সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না। এখন পর্যন্ত আমাদের কাছে যে সিদ্ধান্ত তা হচ্ছে—শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে আমরা যাব না। কারণ, তার অধীনে কোনো নির্বাচন কখনো অবাধ ও সুষ্ঠু হয় না। দলের নীতিনির্ধারকরা পরে কোনো সিদ্ধান্ত নিলে নেবেন। তবে অদ্যাবধি বিএনপি কোনো নির্বাচনে যাবে না বলেই সিদ্ধান্ত।

সদ্য অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনের প্রকৃতি তুলে ধরে রিজভী বলেন, শেখ হাসিনার অধীনে আপনারা নির্বাচন দেখেছেন এবং সেই নির্বাচনের ফল ও প্রকৃতি এবং সেই নির্বাচনের নানা ধরন-আঙ্গিক নিশ্চয়ই ধারণ করা আছে আপনাদের নিজস্ব মোবাইলে বা নিজস্ব প্রতিষ্ঠানে। এই বিষয়ে আমরা আগেও বলেছি ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে তা প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা যত কথাই বলুক, তিনি কোনোক্রমে গণতন্ত্রে বিশ্বাস করেন না। জনগণের যে শক্তি ও ইচ্ছা, এটিতে তিনি বিশ্বাস করেন না। করেন না বলেই আজকে দেশ-বিদেশ থেকে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের যে দাবি জানানো হয়েছে, এটিতে তিনি কর্ণপাত না করে তার মাস্টারপ্ল্যান অনুযায়ী এবং তাদের প্রভুদের সমর্থন নিয়ে তিনি একটি অদ্ভুত তামাশার নির্বাচন করেছেন। যা মানুষের কাছে বর্জনীয় ও ঘৃণ্য হয়েছে।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল কালবেলাকে বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি সবসময় নির্বাচমুখী দল। নির্বাচনে গেলে নেতাকর্মীদের মাঝে প্রাণ সঞ্চার হয়। উদ্দীপনা কাজ করে। সবার মাঝে ঐক্য তৈরি হয়। কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার যেভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, তাতে নির্বাচনে না যাওয়াই ভালো। তা ছাড়া বিএনপি যেহেতু জাতীয় নির্বাচনে যায়নি, এখন উপজেলা নির্বাচনে গিয়ে খুব বেশি লাভ হবে না।

অবশ্য ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট এমএ মজিদ গতকাল কালবেলাকে বলেন, বিএনপি যেহেতু জাতীয় সংসদ নির্বাচনে যায়নি, এখন উপজেলা নির্বাচনে যাওয়াটা প্রশ্নবিদ্ধ হবে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দলের হাইকমান্ডের।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি:মনোনয়ন আলোচনায় তিন হেভিওয়েট নেতা

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি:মনোনয়ন আলোচনায় তিন হেভিওয়েট নেতা

স্টাফ রিপোর্টার: দেশজুড়ে স্থানীয় নির্বাচনী হাওয়ার রেশ ধরে সিলেটের রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ

সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২ কোটি টাকার অনুদান

সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২ কোটি টাকার অনুদান

পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা

গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যুবদলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে: এস টি এম ফখর উদ্দিন

গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যুবদলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে: এস টি এম ফখর উদ্দিন

ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন বলেছেন, যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে

সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব

সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব

সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই সাংবাদিকের রক্ত ঝরিয়েছে ইন্টার্ণ চিকিৎসকরা। রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ

বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর সংবর্ধনা

বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর সংবর্ধনা

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে আহমেদ শহীদ তাপাদারের বিরুদ্ধে। এ ঘটনায়

গণতন্ত্র ও মুক্ত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে হামলা বরদাশত করা হবে না: সিপিবি

গণতন্ত্র ও মুক্ত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে হামলা বরদাশত করা হবে না: সিপিবি

সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি সিলেট জেলা কমিটি। বুধবার (২৮