editor
প্রকাশিত: 3:19 PM, January 24, 2024
আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি :: অর্থনৈতিক দিক থেকেও হলুদ চাষ লাভজনক রান্না করতে হলুদ, বিয়ে বাড়িতেও হলুদ। হলুদ মিশে আছে বাঙালির খাদ্যাভ্যাস ও সাজগোজের সংস্কৃতিতে। এ কারণে হবিগঞ্জের লাখাইয়ে অনেক চাষি বাণিজ্যিক ভিত্তিতে হলুদ চাষ করছে। বিশেষত পতিত জমিতে হলুদ চাষে বাম্পার ফসল হয়েছে। চলতি মৌসুমে লাখাই উপজেলায় হলুদের বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।আবহাওয়া অনুকূল থাকায় উৎপাদিত হলুদের ফলন হয়েছে বেশ। মাঠে কৃষকরা হলুদ ওঠাতে ব্যস্ত এখন।
ইতোমধ্যে ব্যবসায়ীরা ও অনেক ব্যক্তি কাঁচাহলুদ কিনে চাতালে সিদ্ধ করে শুকিয়ে সংরক্ষণ করতে শুরু করেছেন।
লাখাই উপজেলার করাব ইউনিয়ন হলুদ চাষি আব্দুল রহমান রাজু জানান, উপজেলার দক্ষিণ করাবে ব্যাপকহারে হলুদ চাষ করেছি। এ বছর হলুদের ফলনও হয়েছে বেশ ভালো।
লাখাই উপজেলার করাব ইউনিয়ন উপ কৃষি অফিসার সাইফুল ইসলাম বলেন, ৩৩ শতাংশ জমির জন্য ২২০ কেজি বীজ আমরা অফিস থেকে করাব গ্রামের চাষি আব্দুল রহমান রাজু কে বিনা মুল্যে দিই,সাথে আনুসাংগিক সার ও কীটনাশক দেয়া হয়। জাত ডিমলা, ফলন প্রায় ১১০ মন। কাচা হলুদ সে ১০০০টাকা মন বিক্রি করতেছে। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে অনেকেই হলুদ চাষে এগিয়ে এসেছেন বলে জানান রফিকুল ইসলাম ।
তিনি আরো জানান, বাংলাদেশে বাণিজ্যিক ভিত্তিতে হলুদ চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। হলুদ চাষে যেমন ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হতে পারে তেমনি জাতীয় চাহিদা পূরণ করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনেও অগ্রণী ভূমিকা রাখতে পারে।
কৃষিবিদ উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান মিজান জানান, হলুদের রয়েছে নানা গুণ। ত্বকের সৌন্দর্য বাড়াতে হলুদের কোনো জুড়ি নেই। খালি পেটে কাঁচা হলুদের রস খেলে রক্ত পরিষ্কার হয়। ঔষধ হিসেবে ব্যবহার করলে উপকার পাওয়া যায়।তিনি আরো বলেন প্রশিক্ষণের মাধ্যমে মসল্লা জাতীয় চাষ করতে কৃষককে উৎসাহিত করছি।
স্টাফ রিপোর্টার: দেশজুড়ে স্থানীয় নির্বাচনী হাওয়ার রেশ ধরে সিলেটের রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ
পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা
ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন বলেছেন, যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে
সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই সাংবাদিকের রক্ত ঝরিয়েছে ইন্টার্ণ চিকিৎসকরা। রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ
বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে আহমেদ শহীদ তাপাদারের বিরুদ্ধে। এ ঘটনায়
সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি সিলেট জেলা কমিটি। বুধবার (২৮