editor
প্রকাশিত: 6:59 PM, January 24, 2024
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, শীতকাল দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য ভীষণ কষ্টের। খাবারের চেয়েও তাদের শীত নিবারণ অতীব প্রয়োজন হয়ে পড়ে। শৈত্যপ্রবাহের কষ্ট থেকে রক্ষা পাওয়ার ন্যূনতম ব্যবস্থাপনাও তাদের থাকে না। ফলে অসহায় ও হতদরিদ্রদের কষ্ট কেবল বেড়েই যায়।
তিনি আরো বলেন, মানবতার সেবা করা সবচেয়ে বড় এবাদত। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান সহ সামাজিক সংগঠনগুলোকে এই শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে। তাই আসুন, তাদের দুর্বিষহ জীবনের কথা ভেবে তাদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেই। তাদের জন্য গরম কাপড়ের ব্যবস্থা করি। আমাদের একটু সহায়তায় তারা তাদের কষ্ট লাঘব করতে পারবে।
তিনি বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মো. মখলিছুর রহমান কামরান এর উদ্যোগে নগরীর আখালিয়া নেহারীপাড়াস্থ বাসভবনে দুঃস্থ অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মো. মখলিছুর রহমান কামরান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রেবেকা বেগম রেনু।
এসময় ওয়ার্ডের বিশিষ্ট মুরব্বিয়ান, রাজনীতিবিদ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: দেশজুড়ে স্থানীয় নির্বাচনী হাওয়ার রেশ ধরে সিলেটের রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ
পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা
ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন বলেছেন, যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে
সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই সাংবাদিকের রক্ত ঝরিয়েছে ইন্টার্ণ চিকিৎসকরা। রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ
বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে আহমেদ শহীদ তাপাদারের বিরুদ্ধে। এ ঘটনায়
সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি সিলেট জেলা কমিটি। বুধবার (২৮