editor
প্রকাশিত: 7:12 PM, January 24, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: রাহুল গান্ধীর “ভারত জোড়ো ন্যায় যাত্রা” ঘিরে রণক্ষেত্র আসামের গুয়াহাটি, মঙ্গলবার (২৩ জানুয়ারি) কংগ্রেস কর্মী, সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ঘিরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এরপরই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কেসি বেণু গোপাল সহ একাধিক কংগ্রেস কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) “ভারত জোড়ো ন্যায় যাত্রা”র যাত্রা পথ ঘিরে বিবাদ শুরু হয় মুখ্যমন্ত্রী ও রাহুল গান্ধীর, যানজটের সমস্যা এড়াতে যাত্রাপথ বদলাতে বলেন মুখ্যমন্ত্রী। যদিও সেই নিষেধাজ্ঞা শোনেননি কংগ্রেস কর্মীরা। রাহুলের নেতৃত্বে যাত্রা রুখতে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। কিন্তু পূর্ব পরিকল্পনা অনুযায়ী, গুয়াহাটির সেই রুটেই এগিয়ে যান কংগ্রেস কর্মীরা। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় কর্মী সমর্থকদের।
এই ঘটনার পরই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, “এটা একেবারে নকশালদের মত আচরণ। এটা আসামের সংস্কৃতি নয়। “রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, হিংসার প্ররোচনা দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করা এবং পুলিশের উপর হামলার অভিযোগে রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন তিনি।
স্টাফ রিপোর্টার: দেশজুড়ে স্থানীয় নির্বাচনী হাওয়ার রেশ ধরে সিলেটের রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ
পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা
ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন বলেছেন, যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে
সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই সাংবাদিকের রক্ত ঝরিয়েছে ইন্টার্ণ চিকিৎসকরা। রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ
বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে আহমেদ শহীদ তাপাদারের বিরুদ্ধে। এ ঘটনায়
সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি সিলেট জেলা কমিটি। বুধবার (২৮