editor

প্রকাশিত: 9:33 PM, January 21, 2024

দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম: ফজলুর রহমান

বিবিআইএস এর ২০২৪ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম: ফজলুর রহমান

বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক ফজলুর রহমান বলেছেন, সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শিক্ষা কার্যক্রমের একটি অংশ। শরীর ও মন ভালো রাখার জন্য খেলাধুলা করা প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে।

তিনি আজ রবিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ২০২৪ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমেদ এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ মেহেদী মাহবুব এবং হালিমা চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ এ কে মাহমুদুল হক, একাডেমিক প্রধান বিজিত দেব রায়, চিফ কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল নাহিয়ান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্ববধায়নে ছিলেন ক্রীড়া কমিটির আহবায়ক প্রসেনজিৎ ভট্টচার্য ও মো: মাকসুদ আলম।

সভাপতির বক্তব্যে সৈয়দ মুহাদ্দিস আহমেদ বলেন, খেলাধুলা করলে স্বাস্থ্য ও মন ভালো থাকে, ফলে পড়াশুনায় মনোযোগী হওয়া যায়। খেলাধুলা শরীরের পাশাপাশি মনকেও প্রফুল্ল রাখে। তার পড়াশোনার পাশাপাশি শারীরিক সুস্থতার জন্য নিয়মিত খেলাধুলা করতে হবে।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি:মনোনয়ন আলোচনায় তিন হেভিওয়েট নেতা

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি:মনোনয়ন আলোচনায় তিন হেভিওয়েট নেতা

স্টাফ রিপোর্টার: দেশজুড়ে স্থানীয় নির্বাচনী হাওয়ার রেশ ধরে সিলেটের রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ

সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২ কোটি টাকার অনুদান

সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২ কোটি টাকার অনুদান

পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা

গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যুবদলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে: এস টি এম ফখর উদ্দিন

গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যুবদলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে: এস টি এম ফখর উদ্দিন

ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন বলেছেন, যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে

সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব

সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব

সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই সাংবাদিকের রক্ত ঝরিয়েছে ইন্টার্ণ চিকিৎসকরা। রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ

বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর সংবর্ধনা

বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর সংবর্ধনা

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে আহমেদ শহীদ তাপাদারের বিরুদ্ধে। এ ঘটনায়

গণতন্ত্র ও মুক্ত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে হামলা বরদাশত করা হবে না: সিপিবি

গণতন্ত্র ও মুক্ত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে হামলা বরদাশত করা হবে না: সিপিবি

সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি সিলেট জেলা কমিটি। বুধবার (২৮