editor
প্রকাশিত: 10:13 PM, January 24, 2024
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি তিন দিনের সরকারি সফরে সিলেট আসছেন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে রাত ৯টা ১৫ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
পরে তিনি বিমানবন্দর থেকে রাত ১০টায় সিলেট সার্কিট হাউজে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে টিলাগড়স্থ বাসভবনে রাত্রিযাপন করবেন।
সিলেট সফরের দ্বিতীয় দিনে শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ওসমানীনগর শাহ তাজউদ্দীন রহ. মাজার সংলগ্ন মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করে সাদিপুর ইউনিয়নে শাহজাহান মেম্বারের বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন। ওইদিন বিকাল ৩টায় বিশ্বনাথ উপজেলায় দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ কতৃক সংবর্ধনা অনুষ্ঠানে সিংগের কাছ বাজারে উপস্থিত থাকবেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় জনমঙ্গল ঈদগাহ মাঠে ঈসালে সাওয়াব মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে রাত ৯টায় সিলেট স্টেশন ক্লাবে একটি সামজিক অনুষ্ঠানে যোগদান শেষে টিলাগড়স্থ বাসভবনে রাত্রিযাপন করবেন।
সফরের তৃতীয় দিনে শনিবার (২৭ জানুয়ারি) বেলা ১২টায় সিলেট জেলা প্রেসক্লাব কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং দুপুর ২টায় ওসমানীনগর উপজেলায় তাজপুর কলেজ বাড়িতে ত্রাণ বিতরণ করবেন।
পরে সন্ধ্যা সাড়ে ৬টায় এসপি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট জেলা পুলিশ লাইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত শেষে রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আহমদ কবীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার এসব তথ্য জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: দেশজুড়ে স্থানীয় নির্বাচনী হাওয়ার রেশ ধরে সিলেটের রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ
পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা
ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন বলেছেন, যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে
সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই সাংবাদিকের রক্ত ঝরিয়েছে ইন্টার্ণ চিকিৎসকরা। রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ
বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে আহমেদ শহীদ তাপাদারের বিরুদ্ধে। এ ঘটনায়
সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি সিলেট জেলা কমিটি। বুধবার (২৮