editor
প্রকাশিত: 7:32 PM, January 25, 2024
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, শিক্ষার্থীরাই হচ্ছে জাতির সর্বাধিক গুরুত্বপূর্ণ সম্পদ। শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজ যারা শিশু তাদেরকে যদি আমরা সযত্নে সুস্থ-সুন্দর পরিবেশে বিকাশ লাভের সুযোগ করে দিই, তাহলে ভবিষতে তারা হবে দেশের একেক জন আদর্শ নাগরিক।
তিনি আরো বলেন, আজকের শিক্ষার্থীরা এক সময় দেশের প্রতিটি সেক্টর-এ দক্ষতার পরিচয় দিয়ে এ দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাবে। একটি শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হলে তার শারীরিক বৃদ্ধির পাশাপাশি মানসিক বৃদ্ধি বা মনের বিকাশেরও সমানভাবে সুযোগ করে দিতে হবে। সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধ করতে হবে।
তিনি বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে বিয়ানীবাজার আছিরগঞ্জ উচ্চ বিদালয় ও কলেজে যুক্তরাজ্য প্রবাসী কামরুল আলম দুলালের সার্বিক সহযোগিতায় প্রতি বছরের ন্যায় ৩য় ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ এর মেধাবৃত্তি পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, মেধাবৃত্তি পরীক্ষা মাধ্যমে সহজেই শিক্ষার্থীদের মেধা যাচাই করা যায়। ক্লাস ও অন্যান্য পরীক্ষার পাশাপাশী তাদের মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহী করে তুলতে হবে। তাহলে তারা তাদের মেধা বিকাশে আরো একধাপ এগিয়ে যেতে পারবে। আমি এই আয়োজনে যুক্তরাজ্য প্রবাসী কামরুল আলম দুলাল সহ যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. শফিউল আলমের সভাপতিত্বে এবং ছাত্রনেতা মাহবুব হোসেন আজাদ ও যুব সংগঠক মো. জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর সভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, বিয়ানীবাজার পৌর সভার মেয়র ফারুকুল হক, শাহজালা ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার নাজমুল আলম, সহকারী শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম, বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ জাহিদ হোসাইন, কমিউনিটি নেতা বেলাল আহমদ, যুবলীগ নেতা জামাল আহমদ, আছিরগঞ্জ আলীম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মো. নুরুল হুদা, আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক আফিয়া বেগম, বিয়ানীবাজার থানার ওসি দেব দুলাল প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: দেশজুড়ে স্থানীয় নির্বাচনী হাওয়ার রেশ ধরে সিলেটের রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ
পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা
ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন বলেছেন, যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে
সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই সাংবাদিকের রক্ত ঝরিয়েছে ইন্টার্ণ চিকিৎসকরা। রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ
বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে আহমেদ শহীদ তাপাদারের বিরুদ্ধে। এ ঘটনায়
সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি সিলেট জেলা কমিটি। বুধবার (২৮