editor
প্রকাশিত: 8:00 PM, January 25, 2024
সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৪ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে নির্বাচনী ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ মিছবাউর রহমান আলম অ্যাডভোকেট। এসময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মো. বাহাউদ্দিন বাহার, মো. আমিনুর রশীদ অ্যাডভোকেট।

সকাল ৯টায় শুরু হওয়া ভোট গ্রহণ বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৮৪টি ভোটের মধ্যে ২৪৩ ভোট প্রদান করা হয়। নির্বাচনে সভাপতি পদে ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হন মৃত্যুঞ্জয় ধর ভোলা, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমর বিজয় সী শেখর পান ১০২ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহ সভাপতি পদে নির্বাচিত হন গিয়াস উদ্দিন চৌধুরী এডভোকেট। সাধারণ সম্পাদক পদে ১২২ ভোট পেয়ে নির্বাচিত হন মোহাম্মদ আজিজুর রহমান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ফজলুর রহমান শিপু পান ১১৫ ভোট। যুগ্ম সম্পাদক পদে ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হন কাউছার মাহমুদ চৌধুরী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাশহুদ আহমদ চৌধুরী মহসিন পান ১০৭ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বীতায় কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন প্রভাত চন্দ্র দেবনাথ। সমাজ কল্যাণ সম্পাদক পদে ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন মো. জহিরুল ইসলাম রিপন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ আব্দুল হামিদ পান ৭১ ভোট। পাঠাগার সম্পাদক পদে ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হন আনসার হোসেইন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মওদুদ আহমদ পান ১১০ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বীতায় কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন মো. সুলেমান হোসেন খান, মো. রফিকুল হক, এম শফিকুর রহমান, মোহম্মদ আলী খোকন, মোহাম্মদ আব্দুল আলীম পাঠান, মো. সফিকুল ইসলাম, মো. আবুল ফজল, মো. হাছনু চৌধুরী।
ভোট চলাকালে পরিদর্শন করেন কর অঞ্চল সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন, অতিরিক্ত কর কমিশনার এ জেড এম নুরুজ্জামান, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ এফ এম রুহুল আনাম চৌধুরী মিন্টু, সিলেটের পিপি নিজাম উদ্দিন এডভোকেট, জিপি রাজউদ্দিন এডভোকেট, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান এডভোকেট, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অশোক পুরকায়স্থ, সাবেক সভাপতি এডভোকেট আব্দুল খালিক, এমাদুল্লাহ শহিদুল ইসলাম শাহীন এডভোকেট, এ কে এম শমিউল আলম এডভোকেট, মো. সামসুল হক এডভোকেট, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস এডভোকেট হোসেন আহমদ এডভোকেট, মাহফুজুর রহমান এডভোকেট, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ প্রমুখ।
স্টাফ রিপোর্টার: দেশজুড়ে স্থানীয় নির্বাচনী হাওয়ার রেশ ধরে সিলেটের রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ
পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা
ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন বলেছেন, যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে
সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই সাংবাদিকের রক্ত ঝরিয়েছে ইন্টার্ণ চিকিৎসকরা। রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ
বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে আহমেদ শহীদ তাপাদারের বিরুদ্ধে। এ ঘটনায়
সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি সিলেট জেলা কমিটি। বুধবার (২৮