editor
প্রকাশিত: 9:12 PM, January 25, 2024
মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: কুলাউড়ার উন্নয়নে বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাদের সহযোগিতা চাইলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।
তিনি বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছেন, কুলাউড়া এর বাইরে রয়েছে। কুলাউড়ায় মডেল মসজিদ হয়নি, শেখ রাসেল মিনি স্টেডিয়াম হয়নি। টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) হয়নি। বাংলাদেশের বিভিন্ন উপজেলায় এই উন্নয়নগুলো হয়েছে।
শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘আমাদের বিভিন্ন সরকারি দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে অনুরোধ রাখবো কুলাউড়াকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির সাথে সংযুক্ত করা যায়। কুলাউড়ার সকল মানুষের পক্ষ থেকে বিভিন্ন দফতর প্রধানসহ সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে এ কথাগুলো বলেন । তিনি আরো বলেন আগামী দিনে আমরা সেইকাজগুলো করতে চাই জনপ্রতিনিধি এবং সরকারি দফতরের সকলে মিলেই আমাদের একসঙ্গে কাজ করতে হবে, দেশকে এগিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় কাজ করতে হবে।
সিলেটের কৃষি খাত পিছিয়ে আছে। বৃহত্তর সিলেটে প্রচুর জমি পতিত পড়ে থাকে। এগুলোকে চাষের আওতায় আনতে একটি মাস্টারপ্ল্যান করা দরকার।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মনজুর রহমান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামাল এবং জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
স্টাফ রিপোর্টার: দেশজুড়ে স্থানীয় নির্বাচনী হাওয়ার রেশ ধরে সিলেটের রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ
পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা
ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন বলেছেন, যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে
সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই সাংবাদিকের রক্ত ঝরিয়েছে ইন্টার্ণ চিকিৎসকরা। রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ
বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে আহমেদ শহীদ তাপাদারের বিরুদ্ধে। এ ঘটনায়
সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি সিলেট জেলা কমিটি। বুধবার (২৮