editor
প্রকাশিত: 12:21 PM, January 27, 2024
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর সাথে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকের বাংলাদেশ শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে প্রতিমন্ত্রীর সিলেটের বাসভবন চাঁনভরাং হাউজে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে ট্রাস্টের নেতৃবৃন্দ যুক্তরাজ্যের ডরসেট আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটির সভাপতি, বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব সেলিম আহমেদ এর পক্ষে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাকিব ট্রাস্টের বাংলাদেশ শাখার আহবায়ক সাংবাদিক মোঃ সায়েস্তা মিয়া, অর্থ সচিব আল-মামুন, সাংবাদিক সুহেল আহমদ, সাংবাদিক ফুল মিয়া, ট্রাস্টি ও খাজাঞ্চি রিয়াজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীরা রিয়াজ উদ্দিন, খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রলীগ নেতা লায়েক হাসান অভি, খাজাঞ্চি ইউনিয়ন শ্রমিক লীগ নেতা আবুল বশর সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, ডরসেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস ইউকে’র প্রতিষ্ঠাতা সেলিম আহমদ এক বিবৃতিতে বিশ্বনাথের কৃতি সন্তান, সিলেট-২ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা শফিকুর রহমান চৌধুরী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা-কে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন