editor
প্রকাশিত: 12:46 PM, January 27, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতীয় পড়ুয়াদের প্রজাতন্ত্র দিবসের উপহার দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। ফরাসি প্রেসিডেন্ট শুক্রবার (২৬ জানুয়ারি ) সকালে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন।
তাতে জানিয়েছেন, “২০৩০ সালের মধ্যে ৩০ হাজার ভারতীয় ছাত্রছাত্রীকে ফ্রান্সে পড়ার সুযোগ দেওয়া হবে। এটি অতি উচ্চাকাঙ্খা। তবে ফ্রান্স এই লক্ষ্য পূরণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।” এছাড়া ভারতীয় ছাত্রছাত্রীদের ফ্রান্সে উচ্চশিক্ষার জন্য অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
বলেছেন, যাঁরা ফরাসি ভাষা জানেন না, তাঁরা ও পড়তে পারবেন। ভাষা যাতে উচ্চ শিক্ষায় বাধা না হয়ে দাঁড়ায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। উচ্চ শিক্ষা ক্ষেত্রে ফ্রান্স এবং ভারত একসঙ্গে মিলে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি আরও বলেছেন, ফ্রান্সে পড়াশোনা করেছেন, এমন প্রাক্তন ভারতীয় ছাত্রদের ভিসা প্রক্রিয়া ও সহজ করে দেওয়া হবে।
প্রসঙ্গত, প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে ভারতে এসেছেন ফরাসি প্রেসিডেন্ট। প্রথমে তিনি নামেন রাজস্থানে। জয়পুরের অন্যতম দ্রষ্টব্য অম্বর দুর্গ পরিদর্শন করেন। সেখান থেকে যান বিশ্বের অন্যতম প্রাচীন মানমন্দির জয়পুরের যন্তর মন্তরে। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় তাঁর।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন