editor
প্রকাশিত: 1:07 PM, January 28, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: বিয়ে করতে বাড়ি থেকে পালিয়ে ছিল কিশোরী। সঙ্গে ছিল প্রায় ৩০ হাজার টাকা নগদ ও প্রচুর সোনার গয়না। আর সেটাই বোধ হয় কাল হল। নিখোঁজ হওয়ার ৬ দিনের মাথায় উদ্ধার হল অষ্টম শ্রেনীর ছাত্রীর দেহ। মনে করা হচ্ছে, টাকা ও গয়নার লোভে তাঁকে খুন করা হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হরিহরপাড়ার এই ঘটনায় এলাকারই এক কিশোরকে আটক করা হয়েছে।
অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ফুঁসলিয়ে নিয়ে পালিয়েছিল সে। স্বরুপপুর গ্রাম পঞ্চায়েতের রমনা গ্রামে। ওই ছাত্রীর নাম রহিমা খাতুন (১৪)। গত ২২ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল ওই ছাত্রী। শনিবার (২৭ জানুয়ারি ) দুপুরে বাড়ি থেকে কিছু দূরে শস্য ক্ষেতে এই ছাত্রীর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। গলায় ওড়নার ফাঁস দেওয়া ছিল। যা দেখে পরিবারের অনুমান, শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে ওই ছাত্রীকে। এই ঘটনায় এলাকার ১৭ বছরের এক কিশোরকে আটক করেছে হরিহরপাড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। কি কারণে খুন হল জানার চেষ্টা করছে পুলিশ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন