editor
প্রকাশিত: 1:17 PM, January 28, 2024
মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: লাল সবুজ নীল রং-বেরঙের ঘুড়ি উড়াতে শিশির ভেজা সকাল থেকে তরুন-তরুণীরা জড়ো হোন মনের আনন্দে ঘুড়ি উৎসবে। কুলাউড়ার পালটিলার আকাশে সারাদিন রং-বেরঙের ঘুড়ি উড়াতে মেতেছিলেন হাজারো তরুণ-তরুণী সেই সাথে স্টলগুলোতে ছিল বাহারি পিঠা, চটপটি সহ হরেক রকমের খাদ্য সামগ্রীর আয়োজন। পালটিলার বটতলার মুক্ত মঞ্চে আলোচনা, মণিপুরী নৃত্য, খাসিয়া নৃত্য, বাউল সংগীত, লোক সংগীত, পুথি পাঠের মাধ্যমে হারিয়ে যাওয়া বাঙালি ঐতিহ্যকে তুলে ধরতে আয়োজকদের কোন কমতি ছিল না।
যান্ত্রিক জীবনের ক্লান্তিকে দূর করতে লুয়াইউনি হলিছড়া চা বাগানের পালটিলা নামক স্থানে ২৭ জানুয়ারী (শনিবার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবারও কুলাউড়ার সামাজিক সংগঠন প্লাটুন টুয়েলভের আয়োজনে ঘুড়ি উৎসবটি মিলন মেলায় পরিণত হয়।
উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন, কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, অফিসার ইনচার্জ মো. আলী মাহমুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সম্পাদক আসম কামরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন, মুহিবুল ইসলাম আজাদ, সাবেক চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ, লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম রুবেল প্রমুখ।
বটতলার মুক্তমঞ্চে অনুষ্ঠানে বক্তারা উৎসবের সফলতা কামনা করে বলেন, যান্ত্রিক জীবনে আমরা আমাদের মূল শেঁকড় থেকে সরে যাচ্ছি। হাজার বছরের বাঙালির ইতিহাস-ঐতিহ্য লালনে ঘুড়ি উৎসব আমাদের একটি অনুপ্রেরণা। ধর্ম-বর্ণ নির্বিশেষে অপসংস্কৃতি রুখে দিতে ঘুড়ি উৎসব আমাদের সম্প্রীতির বার্তা দেয়। পরিবারের সদস্য, শিশু কিশোর ও তরুণ-তরুণীদের উপস্থিতি সুস্থ বিনোদনের খোড়াক মিটাবে। সমাজ থেকে সকল অপসংস্কৃতি দূর করতে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে।
আয়োজক সংগঠন প্লাটুন টুয়েলভের আইনুল নাহিদ, সাফি আহমদ অভি ও মেহেদী হাসান সাদি জানান, ‘‘রঙিন ঘুড়ির আহব্বানে জেগে উঠুক সম্প্রীতি বেঁচে থাকুক শুদ্ধ সংস্কৃতি’’ এই স্লোগানকে লালন করে ৬ষ্ঠ বারের মতো কুলাউড়ায় আমাদের এই ঘুড়ি উৎসব। প্রচন্ড শীতকে উপেক্ষা করে হাজারো তরুণ-তরুণীর বাহারি পিঠা ও ঘুড়ি দিয়ে পালটিলার মাঠে নানান স্টল দিয়েছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে উৎসবটি একটি মিলনমেলায় পরিণত হয়। সকালে ঘুড়ি উড়ানোর মধ্য দিয়ে এ উৎসব রাতে বাউল গান ও ফানুস উড়ানোর মাধ্যমে সমাপ্ত হয়।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে