editor
প্রকাশিত: 5:49 PM, January 18, 2023
এশিয়ান টেলিভিশনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট ব্যুরো অফিসে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) সুবিধবাজারস্থ কার্যালয়ে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট অফিসের ভিডিও জার্নালিস্ট বদরুর রহমান বাবর এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ইমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মো. শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেট জেলা পুলিশ সুপারের সহকারি মিডিয়া অফিসার জাবেদ মাহমুদ, সিলেট আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক এডভোকেট ইকবাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোসাদ্দিক সাজুল, তাওহীদুল ইসলাম, এম এ ওয়াহিদ চৌধুরী, হাফিজ আহমদ সুজন, কাওছার আহমদ অভি, আওয়ামী লীগ নেতা মাহমুদুর রহমান চৌধুরী সিরাজ, বিশিষ্ট ব্যবসায়ী তৌফিকুল আম্বীয়া চৌধুরী, মুজিবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন