editor
প্রকাশিত: 8:50 PM, January 28, 2024
মদন মোহন কলেজের সাবেক প্রিন্সিপাল লে. কর্ণেল (অব.) এম আতাউর রহমান পীর বলেছেন, গোটা পৃথিবী আজ ভারাক্রান্ত। দেশে দেশে হানাহানি। জবরদখল আর সাম্রাজ্যবাদী মনোভাব গোটা পৃথিবীকে বিষিয়ে তুলেছে।
তিনি আরো বলেন, আমাদের সবুজে ঘেরা ছোট বদ্বীপটাও আজ ভালো নেই। মূল্যবোধের চরম অবক্ষয়ের কারণে দেশের মানুষ আজ চরম অস্বস্তিতে ভোগছে। এমতাবস্থায় সুন্দর সমাজ বিনির্মাণ করতে হলে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
শুক্রবার (২৬ জানুয়ারী) সন্ধ্যায় আর্ক হোমস টাওয়ারের খান অডিটোরিয়ামে সিলেট নগরীর হাওয়া পাড়া দিশারী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ও ইউকে দিশারীর সার্বিক সহযোগিতায়-২০২৩ সালের এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
দিশারী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাব্বির আহমদ মোশান্না এর সভাপতিত্বে ও শিক্ষা ও সাহিত্য সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দিশারীর সাধারণ সম্পাদক নবীর হোসেন।
উপস্থিত ছিলেন দিশারীর উপদেষ্টা মাস্টার সাঈদুর রহমান খান, মমতাজ হোসেন জলকদ, মোস্তাক হোসেন সাহান, আখতার হোসেন সুহেল।
অনুষ্ঠানে প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুস ছামাদ আজাদ কয়েছ, অভিভাবকদের পক্ষে আলোচনায় অংশ নেন আসাদুজ্জামান সায়েম, এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করেন নাজিফা এশা বখত, মাহমুদুর রহমান, ফাইজা বিনতে রফিক, উমামা তাসনিম, সাদাত মোহাম্মদ, ফাতেমা জান্নাত তান্নি প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিশারীর সহ সভাপতি দিলওয়ার বখত দিলু, আবু মোহাম্মদ জাফর কামরান, সহ সাধারণ সম্পাদক শামসুদ্দিন বাবু, ক্রিড়া সম্পাদক খুবেব হোসেন, অর্থ সম্পাদক বেলাল আহমদ স্বপন প্রমুখ। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন