editor
প্রকাশিত: 8:53 PM, January 28, 2024
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় এক দোকান কর্মচারীর উপর প্রাণঘাতী হামলা চালিয়ে লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে দূর্বৃত্তরা।
রোববার (২৮ জানুয়ারি) দুপুরে পৌর শহরের আর এম সিটি মার্কেটে এ ঘটনা ঘটে। এঘটনায় দোকান মালিক বাদি হয়ে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দূর্গাপুর গ্রামের তৌহিদুল রাব্বি’র একটি কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে আর এম সিটি মার্কেটে। সেখানে কর্মচারী হিসাবে আছেন একই ইউনিয়নের বেগমানপুর গ্রামের রাহুল দাস (১৮)।
রোববার দুপুর ১টার দিকে রাহুল দাস দোকান থেকে ১ লক্ষ ২৪ হাজার টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়ার জন্য বের হন। এসময় উত্তর বাজার এলাকার মো: ওমর (২৭) এবং কুলাউড়া গ্রামের বাসিন্দা অনিক মল্লিক (২৫) ও অনুপম মল্লিক (২৬) জরুরি কথা বলার জন্য দোকান কর্মচারী রাহুল দাসকে আর এম সিটি মার্কেটের পেছনে নিয়ে যান। সেখানে গিয়ে কোনকিছু বুঝে উঠার আগেই ওমর, অনিক ও অনুপম রাহুলকে ধারালো ছুরি দিয়ে কোপাতে এবং কিলঘুষি মারতে শুরু করেন। রাহুলের চিৎকার শুনে অন্যান্য ব্যবসায়ীরা এগিয়ে আসলে রাহুলের পকেটে থাকা ১ লক্ষ ২৪ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। তাৎক্ষনিক ব্যবসায়ীরা রক্তাক্ত রাহুলকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন।
জয়চন্ডী ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য (বেগমানপুর এলাকার বাসিন্দা) বিমল দাস জানান, দোকান কর্মচারীর উপর হামলাকারীরা সংঘবদ্ধ হয়ে প্রায় রাতে বেগমানপুর রেলগেইট এলাকায় গিয়ে মাদক সেবন করে মাতলামী করে। গত ২৬ জানুয়ারী রাত ১টার দিকে মাদকসেবীরা চিল্লাচিৎকার দিয়ে মাতলামী শুরু করলে এলাকার লোকজন তাদের ধাওয়া করেন। সেই রাতের রেশ নিয়েই আজকে এই এলাকার একটি নিরিহ ছেলেকে কুপিয়ে আহত করা হলো। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে আতংক এবং তমতমে অবস্থা বিরাজ করছে।
এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আলী মাহমুদ জানান, ঘটনাটি তিনি জেনেছেন, তদন্ত স্বাপেক্ষে মামলা গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে