editor
প্রকাশিত: 6:58 PM, January 29, 2024
নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, খেলাধুলা মানুষের মেধা বিকাশের অন্যতম সহায়ক শক্তি।
তিনি বলেন, সমৃদ্ধ সমাজ গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমৃদ্ধশালী ক্রীড়াঙ্গন গড়ে তুলার স্বপ্ন দেখেছিলেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় দেশের ক্রীড়াঙ্গন আজ সমৃদ্ধ ও সম্প্রসারিত হয়েছে।দেশ আজ খেলাধুলায় অনেকদূর এগিয়ে গিয়েছে ৷ তাই সুস্থ সমাজ গঠনে প্রত্যেক শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও চালিয়ে যেতে হবে ৷
আজ সোমবার ২৯ জানুয়ারি বেলা ৩টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন আরও বলেন প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধূলা ও সংস্কৃতি চর্চার সুসমন্বয় মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। তাই সব শ্রেণী-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ করে দিতে হবে। তবেই আগামী দিনে আমরা সুস্থ ও মেধাসম্পন্ন জাতি উপহার পাব।
নাসির খান আরো বলেন, খেলাধুলা করলে মন মানসিকতা ভালো থাকে সুস্থ মস্তিষ্কে লেখাপড়া করা যায় এবং ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশ ঘটে।
তিনি সোনার বাংলা উচ্চ বিদ্যালয় তার বর্তমান সুনাম অক্ষুন্ন রেখে ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাবে সেই আশাবাদ ব্যক্ত করেন এবং তার সাধ্য অনুযায়ী বিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগিতা করে যাবেন বলে প্রতিশ্রুতি ব্যাক্ত করেন ।
সোনার বাংলা উচ্চ বিদয়ালয়ের সরকারি শিক্ষক নুরুল হকের সঞ্চালনায় ও গভর্নিং বডির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুনিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাপ মিয়া,৮নং তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমাান, ওয়ার্ড সদস্য প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিন,গভর্নিং বডির সদস্য শামসুদ্দিন আল আজাদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহকারী শিক্ষকবৃন্দ ও বিদ্যালয় গভর্নিং বডির অন্যান্য সদস্যবৃন্দ এবং বিদ্যালয় এর সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন