editor
প্রকাশিত: 7:06 PM, January 29, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: ২ ফেব্রুয়ারী শুক্রবার বিশ্বনাথের টেংরায় আসছেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্হান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিলেট ২ সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
মন্ত্রীকে ওইদিন সন্ধ্যা ৭ ঘটিকায় বিশ্বনাথের টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক গণসংবর্ধণা প্রদান করা হবে।
প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী টেংরায় আগমনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আয়োজক কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ। গণসংবর্ধনায় উপস্থিত হওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী ইতিমধ্যে সম্মতি জ্ঞাপন করেছেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে বিষয়টি জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহীন উদ্দিন। উপজেলার অলংকারি ইউনিয়নের বৃহত্তর টেংরার ইতিহাসে এই প্রথম দায়িত্বপ্রাপ্ত কোনো মন্ত্রী টেংরা গ্রামে আগমণ করবেন। টেংরায় মন্ত্রীর আগমণকে উপলক্ষ করে ব্যাপক প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সরকারের গোয়েন্দা বিভাগ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও প্রস্তুতির সকল বিষয়ে নিরাপত্তা জনিত আগাম বাড়তি সতর্কতা অবলম্বন করে এগিয়ে যাচ্ছে সেই মাহেন্দ্রক্ষণের দিকে। সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রীর নিকট এলাকার পক্ষ থেকে বিভিন্ন উন্নয়নমূলক দাবী উত্তাপিত করা হবে বলে জানা গেছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়