editor

প্রকাশিত: 6:45 PM, January 30, 2024

ডামি নির্বাচন বাতিল ও খান জামালের মুক্তির দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল

ডামি নির্বাচন বাতিল ও খান জামালের মুক্তির দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল

৭ জানুয়ারির একদলীয় প্রহসনের নির্বাচন বাতিল এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল সহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় নগরীর ব্যস্ততম বন্দরবাজার সুরমা মার্কেট থেকে কাজির বাজার সড়কে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যােগে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মোঃ তাহের। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম সাহেদ এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর ৩৩ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, যুবদল নেতা দুলাল আহমেদ, বাবলু মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন রাজিব, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম রহমান মৌসুম।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য হাসান হাফিজুর রহমান টিপু, শেখ আব্দুল মনাফ, খন্দকার মনিরুজ্জামান মনির, খন্দকার ফয়েজ আহমেদ, সাইফুল আলম কোরেশি, সেলিম আহমদ, নুরুল ইসলাম রুহুল, আব্দুল আমিন, কয়েস আহমেদ, ব্রাজিল বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইকবাল হোসেন।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলাউদ্দিন, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নুরুল আমিন, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের ৬নং ওয়ার্ড শাখার সাবেক সদস্য সচিব রবিন হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা নাজির খান, মনসুর আহমেদ, সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সদস্য শাহনূর আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হোসেন আহমেদ তালুকদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুস সালাম আজাদ, কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ বাবুল, তারেক রহমান, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, লিটন আহমেদ, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিনহাজ শামসি, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত মুকুল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বাবলু মিয়া, শাহাবুদ্দিন আহমেদ, কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আলাউদ্দিন শাহজাহান, সাগর আহমদ, আফতাব উদ্দিন, নুরুল আমিন, আহমেদ আলী, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ইলিয়াস আলী, বিয়ানিবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা রাজা হোসাইন সিকদার, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা শিমুল আহমেদ, খাদিম পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা রিমন আহমদ, শাকিল আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা শমসু আহমেদ, মুন্না আহমেদ, সেমুন খান, লিয়াকত আহমেদ, আলী নূর, জেলা যুবদল নেতা সোহাগ, ময়নুল, রায়হান, রাফি, রিমন আহমদ তালুকদার, সাকিন আহমদ প্রমুখ।

বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় বক্তারা বলেন, ৭ জানুয়ারির প্রহসনের একদলীয় নির্বাচন বাতিল করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল সহ সকল রাজবন্দিদের মুক্তি দিতে হবে অন্যথায় জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে বাধ্য করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়