editor

প্রকাশিত: 9:41 PM, January 30, 2024

লাভজনক হওয়ায় সরিষা আবাদে ঝুঁকছেন বিশ্বনাথের কৃষকরা

লাভজনক হওয়ায় সরিষা আবাদে ঝুঁকছেন বিশ্বনাথের কৃষকরা

মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি :: খরচ ও শ্রম দু’টোই কম। পুরো বছরের পারিবারিক তেলের চাহিদা মিটিয়ে অবশিষ্টাংশ বিক্রয় করে ও পাওয়া যায় অর্থ। ফসল ভাল হলে অধিক মুনাফা পাওয়ায় কৃষকেরা অর্থনৈতিক স্বাবলম্বীতা অর্জন করেন। সরিষা ভাঙ্গিয়ে তেলের পাশাপাশি খৈল কে জৈব সার হিসেবে করা হয় ব্যবহার। সরিষার গাছকে অনেকেই জ্বালানির কাজে লাগান। এক কথায় অধিক লাভজনক ফসল হচ্ছে সরিষা। এজন্য দিনদিন সরিষা চাষে আগ্রহী হচ্ছেন বিশ্বনাথের কৃষকেরা। পরামর্শ ও সরকারি সহায়তা পেলে আগামী বছরগুলোতে সরিষা চাষ আরো বৃদ্ধি পাবে এমনটিই বলছে পরিসংখ্যান।

গত বছরের তুলনায় এ বছর বিশ্বনাথে প্রায় ১ শত হেক্টর বেশি জমিতে সরিষার আবাদ করেছেন কৃষকেরা। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে এমন তথ্য। বর্তমান রবি মৌসুমে উপজেলার ৮ ইউনিয়নে ৫১৫ হেক্টর ভূমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদের পরিমান আরো অনেক বেশি এমনটি আজ ৩০ জানুয়ারি মঙ্গলবার সরজমিন চিত্রে অনুমান করা গেছে।

উপজেলার খাজাঞ্চি, রামপাশা ও অলংকারি ইউনিয়নে সরিষার সবচেয়ে বেশি আবাদ রয়েছে। বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষার মনোমুগ্ধকর হলুদাভ দৃশ্য মন ভুলানোর মত। মাঝে মধ্যে আছে, আলু, টমেটো, বেগুন, কপি ও শাকসবজির হরেক রকমের বাগান। পরিচর্যায় ব্যস্ত কৃষক কুল। কেউ সেচ দিচ্ছেন, কেউ ছিটাচ্ছেন কীটনাশক, কেউ ঘাস নিড়ানিতে সময় পার করছেন। যে সব এলাকায় সরিষার আবাদ বেশি সে সব এলাকার মাঠ পর্যায়ে অনেক কৃষকের সাথে কথা বলে জানা গেছে গত বছরের তুলনায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবছর বাড়তি চাষে বাড়তি ফসল তুলবেন তারা। এবার উপজেলার ১৮ শত সরিষা চাষীকে ২০ কেজি করে সার ৫ শত কৃষককে ২ কেজি করে সরিষাবীজ সহয়তা দিয়েছে কৃষি দপ্তর। উপকার ভোগীদের অনেকেই স্থানীয় ভাবে উৎপাদিত সরিষার পাশাপাশি উচ্চ ফলনশীল জাতের সরিষার আবাদও করেছেন। ফলনও হয়েছে ভাল। আবাদের লক্ষমাত্রা ছাড়িয়ে যাওয়া সরিষা নিয়ে কৃষকের স্বপ্ন পুরণের দিনক্ষণ আর বেশি দুরে নয়। ইতিমধ্যে অধিকাংশ জমির সরিষা দানা এ মাসেই পেকে যাবে এবং কৃষকেরা কেটে মাড়াই শেষে দানা সংগ্রহ করবেন। তবে অনেক কৃষকের বিস্তর অভিযোগ রয়েছে কৃষি অফিস ও কৃষি কর্মকর্তাদের উপর। সঠিক পরামর্শ পেতে কৃষি কর্মকর্তাদের মাঠে দেখা পান না তারা। যার কারণে পরিচর্যা ও উৎপাদন সক্ষমতা বাড়াতে করণীয় স্থির করতে পারেন না। তারা জানান, বীজ সংকট, পরামর্শ ও প্রণোদনা না পাওয়ার কারণে পর্যাপ্ত আবাদি জমি থাকার পরও তারা আবাদ করতে পারেন না। প্রণোদনা ও সরকারি সামান্য সহায়তা পাওয়ার ক্ষেত্রেও স্বজনপ্রীতি করেন জনপ্রতিনিধিরা। পছন্দের লোকজনকে সার, বীজ পাইয়ে দেন। এতে করে জমি থাকছে অনবাদি এবং তারা বঞ্চিত হচ্ছেন অর্থ উপার্জন থেকে। দারিদ্র্যতা দূরীকরণ ও খাদ্য যোগানে উপজেলার হাজার হাজার কৃষক রবিশস্য উৎপাদনের উপর নির্ভরশীল থাকায় এসব কৃষকের প্রতি সদয় ও সরকারি সুবিধা থেকে বঞ্চিত না করার দাবী তাদের।

অলংকারি ইউনিয়নের ছোট খুরমা গ্রামের আব্দুল জব্বার এ বছর ৭ বিঘা জমিতে সরিষা আবাদ করেছেন। সরকারি সুবিধা পেলে তার আবাদের পরিমান আরো কয়েক বিঘা বেশি থাকতো বলে জানান তিনি। একি দাবী করেন রাউতের গাঁও গ্রামের জামিল আহমদ ও লালটেক গ্রামের আখদ্দুছ আলী।

বিশ্বনাথ উপজেলা কৃষি অফিস সুত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী এবছর সরিষা আবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলছেন কর্তারা। পরামর্শ দানে মাঠে না থাকার অভিযোগ অস্বীকার করে কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় জানান, উপজেলার ৮ টি ইউনিয়নে মোট ২১ জন উপ-কৃষিকর্মকর্তা নিয়মিত কৃষকদের সেবা দিয়ে যাচ্ছেন। এছাড়া তিনি নিজেও সকল ধরনের পরামর্শ এবং সরকারি সুবিধা কৃষকের কাছে পৌঁছে দিতে গাফেলতি করেন না।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়