editor

প্রকাশিত: 10:22 AM, February 1, 2024

শফিউল আলম চৌধুরী নাদেলের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নির্বাচন পরবর্তী মতবিনিময়

শফিউল আলম চৌধুরী নাদেলের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নির্বাচন পরবর্তী মতবিনিময়

মহি উদ্দিন রিপন, কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মতবিনিময় করেছেন জাতীয় সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল। দ্বাদশ সংসদ নির্বাচনে মৌলভীবাজার – ২ কুলাউড়া আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

বুধবার (৩১ জানুয়ারী) রাতে সংসদ সদস্যের কৌলাস্থ নিজ বাড়িতে উপজেলার ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জননেত্রী শেখ হাসিনা ও দল আমাকে নির্বাচন করার জন্য আওয়ামীলীগের মনোনয়ন দিয়েছিলেন। আমি নির্বাচন করেছি, আমি আওয়ামীপ্রেমিক ও সাধারণ জনগণের যে সাড়া পেয়েছি তা কখনো ভুলার নয়, আমি আপনাদের উন্নয়নের স্বার্থে সবাই একসাথে নিয়ে একতাবদ্ধ হয়ে স্মার্ট কুলাউড়া গড়তে কাজ করে যাবো। নেতাকর্মীদের সকল বিপদ আপদে পাশে আছি ও আগামীতে থাকবো। উন্নয়নের জন্য আমি কথা দিচ্ছি আপনাদের নিয়ে উন্নত সুখী সমৃদ্ধ কুলাউড়া গড়বো ।

কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, নির্বাচনে সমন্নয়কদের পক্ষে বক্তব্য রাখেন আব্দুল মোক্তাদির তোফায়েল, বদরুল ইসলাম বদর, ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন, খোরশেদ আলম খান সুইট, মুহিবুল ইসলাম আজাদ,খলিলুর রহমান, আকবর আলী সোহাগসহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মনসুর আহমদ চৌধুরী, অরবিন্দু ঘোষ বিন্ধু, কামাল হাসান, সিএম জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, কোষাধ্যক্ষ খালেদ আহমদ, যুবলীগের সভাপতি আব্দুস শহীদ, সম্পাদক মইনুল ইসলাম সবুজ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এনামুল হক মিফতা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে