editor

প্রকাশিত: 4:52 PM, February 1, 2024

ভরা মৌসুমে বিশ্বনাথে সবজির আকাশছোঁয়া দাম, বাজার মনিটরিং করার দাবী

ভরা মৌসুমে বিশ্বনাথে সবজির আকাশছোঁয়া দাম, বাজার মনিটরিং করার দাবী

5

মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি :: সবজির দামে দিশেহারা ক্রেতা। ছোট বড় সব হাট বাজারে একি চিত্র। গ্রামের বাজারগুলোতে দাম আরো বেশি। প্রতি কেজিতে ১০- ১৫ টাকা বাড়িয়ে বিক্রি হয়ে থাকে গ্রামের বাজারে। অথচ তরিতরকারির এখন ভরা মৌসুম। অন্যান্য বছরের তুলনায় এবছর এত দাম বেশি কেন এর কোন সু-উত্তর নেই অনেকের কাছে। এতে নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষের মাঝে হতাশা বিরাজ করছে। পাশাপাশি চাল, ডাল, তেল ও ভোগ্যপুন্যের বাজার নিয়ন্ত্রণহীন। দুই একদিন দায়সারাভাবে বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা করে কর্তারা থাকেন ক্লান্ত। মফস্বল এলাকায় তদারকি ও কোন প্রকার অভিযান পরিচালনা না থাকায় অসাধু ব্যবসায়ীরা বছরের পর বছর গলা কাটছেন ক্রেতা ও ভোক্তার। ভোগ্যপুন্যের পাশাপাশি সবজি বাজার তদারকি করার দাবী স্থানীয় ক্রেতাদের।

একাধিক ক্রেতার অভিযোগ বাজার তদারকি ও নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় বিক্রেতারা ইচ্ছে মত দাম নিচ্ছেন। এমন অভিযোগ মানতে নারাজ ব্যবসায়ীরা। তাদের ভাষ্যমতে স্থানীয় ভাবে উৎপাদন কমে গেছে এবং আমদানি নির্ভরতার কারণে সবজির দাম কমছে না। কিন্তু সচিত্র চিত্র বলছে ভিন্ন কথা। গেল বছরের তুলনায় এবছর স্থানীয় ভাবে সবজি আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে জানিয়েছে কৃষি অফিস। অর্থ বছরে উপজেলায় সকল প্রকারের রবিশস্য উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৭১৭ হেক্টর। এছাড়া প্রাকৃতিক বিপর্যয় নেই এবং পরিবেশ আবাদ উপযোগী রয়েছে।

7

উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে লামাকাজি, খাজাঞ্চি, অলংকারি ও রামপশা ইউনিয়নে সবচেয়ে বেশি সবজি আবাদ হয়ে থাকে। সরজমিন ঘুরে দেখাও গেছে চাষীদের বাগানে সব ধরনের সবজির বাম্পার ফলন রয়েছে। ইতিমধ্যে নতুন আলু, সীম, টমেটো, বাঁধাকপি, ফুলকপি সহ বিভিন্ন ধরনের শাকসবজি বাজারে বিক্রি করতে ব্যস্ত সময় পার করছেন তারা। এ মৌসুমে চাষীদের লোকসানে পড়ার শংকা তেমন নেই। ভরা মৌসুমে সবজি অধিক দামে বিক্রি হওয়ায় চাষীদের চোখে মুখে আনন্দের ঝিলিক। দাম না কমার কারণ জানতে চাইলে খাজাঞ্চির চাষী মনির আলী জানান, সারের দাম ও উৎপাদন খরচ বেশি, কাজের লোকবলের সংকট থাকায় কৃষকেরা কম দামে সবজি বিক্রি করতে পারছেন না। এছাড়া বৃষ্টি না থাকায় সেচ পাম্পের মাধ্যমে পানির যোগানে অতিরিক্ত অর্থ ব্যায় করে সবজি উৎপাদন করতে হচ্ছে। একি বক্তব্য অলংকারি ইউনিয়নের আব্দুল জব্বার ও রামপাশা ইউনিয়নের দবির মিয়ার।

8

সবজির হালহকিকত নিয়ে বিশ্বনাথের একাধিক বাজার ঘুরে দেখা গেছে নতুন আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। প্রতি পিচ ফুলকপি ৭০ থেকে ৮০, বেগুন ৪৫ থেকে ৫৫ টাকা, টমেটো ৫০ থেকে ৬০ টাকা, সীম ৫০ টাকা, বাধা কপি পিচ ৪০ থেকে ৬০ টাকা, কাঁচা মরিচ ১০০ থেকে ১২০, গাজর ৬০ থেকে ৮০ টাকা ও করলা ৭০ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য শাকসবজি ও অধিক দামে বিক্রির দৃশ্য দেখা গেছে।

5

উপজেলার লামাকাজি, রামপাশা, বৈরাগী বাজার, রাজাগঞ্জ, সবজির আড়ং খ্যাত মুফতি বাজার, সিংগেরকাছ, বিশ্বনাথ সদর, হাবড়া বাজার, পনাউল্লা বাজার, পীরবাজার সহ সকল বাজারে এমন চিত্র বিরাজ করছে।

3

শীতের শেষের দিকে এসে সবজির বাজারে স্বস্তি ফিরবে কি না তা এখন বলা না গেলেও সাধারণ মানুষের দুর্দশা কাটবেনা তা বলাই যায়।

এস এ

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মৌলভীবাজারের অহিদাবাদ চা বাগানে ১২তম জুঁই  প্রকাশ সাহিত্য আড্ডা ও বনভোজন অনুষ্ঠিত

মৌলভীবাজারের অহিদাবাদ চা বাগানে ১২তম জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা ও বনভোজন অনুষ্ঠিত

4 মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অহিদাবাদ চা বাগানে  শনিবার (২৯ আগস্ট ) হয়ে গেল ১২তম জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা ও

যুক্তরাজ্য যুবদল নেতা নাসিম আহমেদ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্য যুবদল নেতা নাসিম আহমেদ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ

6 ​সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আগমন উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য যুবদলের

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমি কমিটি গঠন: তদন্তের নির্দেশ ইউএনও’র

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমি কমিটি গঠন: তদন্তের নির্দেশ ইউএনও’র

7 সিলেটের বিশ্বনাথ উপজেলার পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনে অগণতান্ত্রিক প্রক্রিয়া ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগটির বিষয়ে

সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন

সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন

3 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) দুপুরে

জ্ঞানসেবক ওয়েছুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ওআরবি গ্রন্থাগারের বই বিতরণ

জ্ঞানসেবক ওয়েছুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ওআরবি গ্রন্থাগারের বই বিতরণ

2 ওয়েছুর রহমান বড়বাড়ি গ্রন্থাগার (ওআরবি গ্রন্থাগার)-এর পথিকৃৎ, জ্ঞানসেবক ও গ্রন্থপ্রেমী মোঃ ওয়েছুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বই বিতরণ কর্মসূচি

বড়বাজার মণিপুরী পাড়ায় ভিন্ন আঙ্গিকে ঝুলনযাত্রা মহোৎসব উদযাপন

বড়বাজার মণিপুরী পাড়ায় ভিন্ন আঙ্গিকে ঝুলনযাত্রা মহোৎসব উদযাপন

5 ঝুলনযাত্রা মহোৎসব উপলক্ষে বড়বাজার মণিপুরী পাড়ায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে উৎসব উদযাপন করা হয়েছে। শুক্রবার এ উপলক্ষে বড়বাজার মণিপুরী

জয় দুর্গা সংঘের কার্যকরী কমিটি গঠন

জয় দুর্গা সংঘের কার্যকরী কমিটি গঠন

5 মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগস্থ শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরের অন্যতম সামাজিক ও ধর্মীয় সংগঠন ‘জয় দুর্গা সংঘ’-এর ২০২৬-২০২৮

রামপাশা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খছরুজ্জামান খছরুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামপাশা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খছরুজ্জামান খছরুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

1 সিলেটের বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খছরুজ্জামান খছরুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 6

1
6