editor
প্রকাশিত: 10:33 AM, February 3, 2024
শেখ মো শাহীন উদ্দীন মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :: শুক্রবার ২ ফেব্রুয়ারি হবিগঞ্জ জেলা প্রেসক্লাব মিলয়ানায়তনে সকাল ১০টায় বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে “আস্থা” প্রকল্পের আওতায় জাতীয় যুবনীতি-২০১৭ বাস্তবায়ন কল্পে হবিগঞ্জ জেলায় নাগরিক প্লাটফর্ম গঠন সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ, জনাব ইকরামুল ওয়াদুদ, সভায় বক্তব্য প্রদান করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জাহান আরা খাতুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাদল রায়, সাংবাদিক ফজলুর রহমান, সাংবাদিক হারুনুর রসিদ চৌধুরি, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক, আবু হাসিব খান চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বন্ধু মঙ্গল রায়, বিশিষ্ঠ সমাজ সেবক, তোফাজ্জেল সোহেল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবুল মল্লিক, এ্যড. সায়লা খান, উন্নয়নকর্মী,চাদঁ সুলতানা, নাট্য ব্যক্তিত্ব জালালউদ্দিন রুমি প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব হাসান তারেক সিলেট ক্লাস্টার কো-অর্ডিনেটর, রূপান্তর, সভা সঞ্চালনা এবং প্রকল্প সর্ম্পকে উপস্থাপনা করেন কাজী মফিজুর রহমান অফিসার, জেলা সমন্বয়কারী, হবিগঞ্জ।
এই প্রকল্প যুবদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনাধারণ, সামাজিক মূল্যবোধ, সাম্প্রদায়িক সম্প্রীতিরক্ষা, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল অহিংস সমাজ গঠন ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহনের মাধ্যমে নেতৃত্ব বিকাশে দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছে। যুবদের সঠিক পথে পরিচালনা, আন্তঃপ্রজন্ম সম্পর্ক উন্নয়ন ও পরামর্শক হিসাবে সমাজের সিনিয়র শিক্ষাবিদ, সাংবাদিক, সমাজসেবক, সাংস্কৃতিক ও উন্নয়ন কর্মীদের নিয়ে আজ হবিগঞ্জ জেলা পর্যায়ে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদকে আহবায়ক ও বন্ধু মঙ্গল রায়কে সদস্য সচিব করে ৩০ সদস্য বিশিষ্ট নাগরিক প্লাটফর্ম গঠন করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন