editor
প্রকাশিত: 11:49 AM, February 3, 2024
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর অঙ্গ সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার প্রথম ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৪ ইং ০২ ফেব্রুয়ারি শুক্রবার সিলেট জেলা পরিষদে বণার্ঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ঝাঁকঝমকপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার আহবায়ক শ্রী রকি দেব এর সভাপতিত্বে উক্ত সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন সিলেট প্রেসবিটারিয়ান চার্চের চেয়ারম্যান ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি ডিকন নিঝুম সাংমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্রী মলয় পুরকায়স্থ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী শিপন বাড়াইক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এড.মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি শ্রী রজত কান্তি গুপ্ত,সাধারণ সম্পাদক শ্রী চন্দন দাস।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হিমেল তালুকদার রাবেল ও সদস্য সচিব শ্রীজিব দাসের যৌথ পরিচালনায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য, পূজা, ছাত্র ও যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দদের মধ্যে উপস্হিত ছিলেন সিলেট মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল দেব, জি. ডি. রুমু, এড. দেবব্রত চৌধুরী লিটন,রাজ কুমার পাল রাজু, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের সহ-সভাপতি সঞ্জয় ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক সজীব সরকার,সিলেট মহানগর যুব ঐক্য পরিষদের সদস্য সচিব প্রভাষক অপুর্ব কুমার দাস, সিলেট জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব সুবিনয় চন্দ্র মল্লিক, সিলেট জেলা ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক জোনাক চৌধুরী, সদস্য সচিব মিথিল পাল প্রান্ত,এড. অরবিন্দু দাস গুপ্ত বিভু, উওম ঘোষ, অপরেশ দাস অপু, হারাধন দেব প্রভাষ, অর্জুন রায় অজয়,অর্পন দাস,লিটন দেব,ভৈরব দেবনাথ প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে হিমেল তালুকদার রাবেল এবং সাধারণ সম্পাদক হিসেবে শ্রীজিব দাস কে মনোনীত করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন